Abhishek Banerjee X post
মেদিনীপুরে এক রাজনৈতিক সভা থেকে সতীদাহ প্রথা (Abhishek Banerjee Sati Comment)ও বাংলার সমাজসংস্কার আন্দোলন প্রসঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য(Abhishek Banerjee Sati Comment) ঘিরে তীব্র বিতর্ক শুরু হয়েছে। বিজেপিকে সরাসরি নিশানা করে দেওয়া ওই বক্তব্যে ইতিহাসের একাধিক অধ্যায়কে ভুলভাবে উপস্থাপন করা হয়েছে বলে অভিযোগ তুলেছে বিরোধী শিবির ও একাংশের ইতিহাস গবেষকরা।

সতীদাহ প্রথা প্রেক্ষাপট
ঐতিহাসিকভাবে সতীদাহ প্রথা ছিল স্বামীর মৃত্যুর পর স্ত্রীকে সামাজিক চাপ, ধর্মীয় কুসংস্কার ও জোরপূর্বক চিতায় বসানোর এক নির্মম রীতি। এই প্রথার সঙ্গে কখনওই পুরুষদের যুক্ত করা হয়নি। অথচ মেদিনীপুরের সভায় দেওয়া বক্তব্যে বিষয়টি এমনভাবে তুলে ধরা হয়েছে(Abhishek Banerjee Sati Comment), যা সতীদাহের প্রকৃত ঐতিহাসিক প্রেক্ষাপটকে বিকৃত করে বলে অভিযোগ।
রাজা রামমোহন রায়ের ভূমিকা নিয়েও সভা থেকে করা মন্তব্য ঘিরে প্রশ্ন উঠেছে। ইতিহাস অনুযায়ী, তিনি ছিলেন সামাজিক সংস্কারের পথিকৃৎ—যাঁর আন্দোলনের ফলেই ব্রিটিশ সরকার ১৮২৯ সালে সতীদাহ প্রথা নিষিদ্ধ করতে বাধ্য হয়। বিজেপির দাবি, এই ঐতিহাসিক সত্যকে রাজনৈতিক স্বার্থে টেনে এনে দলকে কাঠগড়ায় তোলার চেষ্টা করা হয়েছে(Abhishek Banerjee Sati Comment)।

মহর্ষিদের ভূমিকা নিয়ে আপত্তিকর মন্তব্য(Abhishek Banerjee Sati Comment)
একইসঙ্গে, বিদ্যাসাগর ও রবীন্দ্রনাথ ঠাকুরকে ঘিরে করা তুলনামূলক মন্তব্য নিয়েও আপত্তি উঠেছে। বিরোধীদের মতে, বাংলার মনীষীদের অবদানকে রাজনৈতিক বিতর্কে(Abhishek Banerjee Sati Comment) টেনে এনে বর্তমান রাজনৈতিক দলকে আক্রমণ করা শুধুমাত্র বিভ্রান্তি ছড়ায়, ইতিহাসের মর্যাদা রক্ষা করে না।
বিজেপির পক্ষ থেকে দাবি করা হয়েছে, ইতিহাসের মতো সংবেদনশীল বিষয় নিয়ে বক্তব্য দেওয়ার সময় তথ্যের যথার্থতা অত্যন্ত জরুরি। রাজনৈতিক মঞ্চে আবেগঘন ভাষণে ভুল বা অতিরঞ্জিত তথ্য পরিবেশিত হলে সাধারণ মানুষের মধ্যে ভুল ধারণা তৈরি হতে পারে, যা গণতান্ত্রিক পরিসরে স্বাস্থ্যকর নয়(Abhishek Banerjee Sati Comment)।
মেদিনীপুরের সভার এই বক্তব্য ঘিরে ইতিমধ্যেই রাজনৈতিক চাপানউতোর শুরু হয়েছে। বিজেপির দাবি, ইতিহাসকে অস্ত্র করে রাজনৈতিক প্রতিপক্ষকে আক্রমণ নয়, বরং সত্য ও তথ্যের ভিত্তিতেই জনতার সামনে কথা বলা উচিত।
