TMC pressuring BLOs
Bengal Liberty: SIR আবহে অতিরিক্ত মানসিক চাপ নিতে না পেরে আত্মহত্যার পথ বেছে নিচ্ছেন বা হার্ট অ্যাটাকে প্রাণ হারাচ্ছেন BLO রা। রাজ্যে কোনও BLO মারা গেলেই শাসক দল কিংবা বি এল ও অধিকার মঞ্চ অভিযোগের তীর কেন্দ্রীয় সরকার আর নির্বাচন কমিশনের দিকে ছুঁড়ছে। সম্প্রতি যাদবপুরের ১১০ নম্বর বিধানসভায় BLO অশোক দাস আত্মহত্যা করেছেন।

তার পরিবারের অভিযোগ, তৃণমূল কাউন্সিলর অনন্যা ব্যানার্জি আর তৃণমূল নেতা রাজু বিশ্বাসের হুমকিতে পড়েই আত্মঘাতী হয়েছেন মৃত BLO। অথচ এই ঘটনায় মৃত BLO অশোক দাসের পরিবারের পাশে BLO অধিকার মঞ্চের কাউকে দেখা যায়নি। এমনকি, SIR আবহে মৃত অশোক দাসের মৃত্যুর কারণ নিয়ে বিজেপিকে দোষারোপও করেনি তৃণমূল। তাহলে কি বারবার কেন্দ্রীয় সরকারকে দোষারোপ করে শেষমেষ অভিযোগে কাজ না হওয়ায় মুখে কুলুপ এঁটেছে তৃণমূল?
যদিও শুভেন্দু অধিকারী নদীয়াতে BLO বিতর্ক সামনে নিয়ে বলেছেন, BLO চাইলেই রেজিগনেশন দিতে পারে না, তাতে নিজের সরকারি চাকরি হারিয়ে ফেলবেন BLO রা। তবে এক্ষেত্রে BLO রা গণ ইস্তফা দিতে পারেন। নির্বাচন কমিশনের সামনে যে BLO রা বসে আন্দোলন করছেন, মাঝেমধ্যে ব্যারিকেডের ওপর উঠে আন্দোলন করছেন, তারা অশোক দাসের মৃত্যুতে চুপ কেন? আদৌ কি যারা সত্যিই শাসক শিবিরের চাপের মুখে পড়ে আত্মহত্যার পথ বেছে নিচ্ছে, তাদের শেষ পথ এটাই?
