Rajib Kumar Retirement
Bengal Liberty, Kolkata: পশ্চিমবঙ্গে স্থায়ী ডিজি নিয়োগ নিয়ে জটিলতার মাঝেই বুধবার অর্থাৎ আজ কড়া নির্দেশ দিল (UPSC DGP Panel) সেন্ট্রাল অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইবুনাল (CAT)। আগামী ৪৮ ঘণ্টার মধ্যে রাজ্য সরকারকে ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন (UPSC)-এর কাছে ডিজি নিয়োগ(UPSC DGP Panel) সংক্রান্ত প্রস্তাব পাঠাতে হবে এমনটাই জানালো ট্রাইবুনালের প্রিন্সিপাল বেঞ্চ।
আইপিএস অফিসার রাজেশ কুমারের করা মামলার প্রেক্ষিতে বুধবার এই নির্দেশ দেয় ক্যাট (UPSC DGP Panel)। তারপরই ট্রাইবুনাল স্পষ্ট জানিয়েছে, ২৩ জানুয়ারির মধ্যে রাজ্য সরকারকে ইমেল অথবা বিশেষ বার্তাবাহকের মাধ্যমে ইউপিএসসি-তে ডিজি পদের জন্য ১০ জনের একটি লিস্ট পাঠাতে হবে। তবেই ২৮ জানুয়ারি ইউপিএসসি-র এমপ্যানেলমেন্ট (UPSC DGP Panel) কমিটির বৈঠক বসানো হবে এবং ২৯ জানুয়ারির মধ্যে চূড়ান্ত প্যানেল রাজ্য সরকারের হাতে তুলে দেওয়া হবে।

রাজেশ কুমারের বক্তব্য (UPSC DGP Panel)
রাজেশ কুমার বর্তমানে রাজ্যের গণশিক্ষা প্রসার ও গ্রন্থাগার পরিষেবা দফতরের মুখ্যসচিব। ১৯৯০ ব্যাচের এই আইপিএস অফিসার খুব শীঘ্রই অবসর নিতে চলেছেন। ট্রাইবুনালে করা আবেদনে তিনি অভিযোগ করেন, ডিজি হওয়ার সমস্ত যোগ্যতা থাকা সত্ত্বেও তাঁকে ইচ্ছাকৃতভাবে বঞ্চিত করা হয়েছে(UPSC DGP Panel)। এই প্রসঙ্গে ক্যাট(UPSC DGP Panel) জানিয়ে দেয়, কোনও রাজ্য সরকার ইচ্ছামতো কোনও যোগ্য আইপিএস অফিসারকে ডিজি নিয়োগ থেকে বাদ দিতে পারে না।

উল্লেখযোগ্যভাবে, আগামী ৩১ জানুয়ারি বর্তমান ভারপ্রাপ্ত ডিজি রাজীব কুমারের অবসর নিতে চলেছেন(UPSC DGP Panel)। উল্লেখ্য এর আগে এক প্যানেল তাদের পাঠানো হয়েছিল কিন্তু ইউপিএসসি সেই প্যানেল (UPSC DGP Panel)ফিরিয়ে দেয়। কমিশনের যুক্তি ছিল, স্থায়ী ডিজি অবসর নেওয়ার অন্তত তিন মাস আগে প্যানেল(UPSC DGP Panel) পাঠানো বাধ্যতামূলক। শেষ স্থায়ী ডিজি মনোজ মালবীয় অবসর নেন ২০২৩ সালের ডিসেম্বর মাসে। ইউপিএসসি সেই সময়কেই ‘ডেট অব ভেকেন্সি’ হিসেবে ধরে নেয়। অথচ রাজ্য সরকার প্যানেল(UPSC DGP Panel) পাঠায় ২৭ ডিসেম্বর, যা নিয়ম অনুযায়ী দেরিতে পাঠানো বলে গণ্য হয়।

এই পরিস্থিতিতে ক্যাটের নির্দেশ অনুযায়ী এবার নির্দিষ্ট সময়সীমার মধ্যেই গোটা প্রক্রিয়া (UPSC DGP Panel)সম্পন্ন করতে হবে। ট্রাইবুনাল আরও জানায়, ইউপিএসসি থেকে পাওয়া প্যানেলের(UPSC DGP Panel) ভিত্তিতে যত দ্রুত সম্ভব স্থায়ী ডিজি নিয়োগে সিদ্ধান্ত নিতে হবে রাজ্য সরকারকে। এই মামলার পরবর্তী শুনানি হবে আগামী ১১ মার্চ।
