West Bengal Assembly
Bengal Liberty, Kolkata: শীতকালীন অধিবেশন হ’ল না। একেবারে ভোট অন অ্যাকাউন্ট বাজেট পেশ করে সপ্তদশ বিধানসভার(West Bengal Assembly) সমাপ্তি ঘটতে চলেছে। কিন্তু, এই আবহে দাঁড়িয়ে রাজ্যের শাসক চাইছে, বিজেপিকে রাজনৈতিকভাবে কোণঠাসা করতে। এবং, এ-ক্ষেত্রে নতুন হাতিয়ার SIR। কমিশনের এই প্রক্রিয়ার বিরোধিতা করে বিধানসভার রেকর্ডে একটি প্রস্তাব নথিভুক্ত করে রাখতে চাইছে শাসক তৃণমূল। ফলত, বিধানসভার(West Bengal Assembly) আসন্ন অধিবেশনের পূর্বে কার্যউপদেষ্টা কমিটির বৈঠকে সংশ্লিষ্ট SIR বিরোধী প্রস্তাব নিয়ে আলোচনা হবে বলে খবর। পাশাপাশি, সম্প্রতি ED ইস্যুতেও একটি নিন্দা প্রস্তাব আনতে পারে তৃণমূল পরিষদীয় দল। যেমন― ‘ভারতীয় সংবিধানের স্তম্ভগুলো কি নিষ্ক্রিয় হয়ে গেল?’

স্পিকারের বক্তব্য (West Bengal Assembly)
স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়(West Bengal Assembly) এই অধিবেশন প্রসঙ্গে বলেন, ‘এটা বিধানসভার শেষ অধিবেশন। বাজেট ২ তারিখ হবে। রাজ্যপালের ভাষণ শেষে বাজেট নিয়ে আলোচনা হবে। পশ্চিমবঙ্গে অনেক ঘটনা ঘটছে। সরকার যদি চায় এগুলো নিয়ে আলোচনা হোক, তা-হলে নিশ্চই হবে। আমি তো মনে করি, এগুলো নিয়ে আলোচনা হওয়া দরকার। SIR-সহ যে সমস্ত ঘটনায় রাজ্য উত্তাল, সেগুলো আলোচনায় উঠে আসুক।’
বস্তুত, ২ তারিখ বিধানসভায় বাজেটে উপস্থিত থাকবেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। ওইদিন তিনি তাঁর ঘরে মন্ত্রিসভার বৈঠকও ডেকেছেন। বলা বাহুল্য, অনেকেই মনে করছেন, এই বাজেট থেকে মমতা বন্দ্যোপাধ্যায় DA এবং লক্ষ্মীর ভাণ্ডারের টাকা বাড়িয়ে নির্বাচনী কৌশল অবলম্বন করবেন।


