Bengal Liberty: আনন্দপুর (Anandapur) ইস্যুতে আগামীকাল প্রতিবাদ মিছিল করবেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। ৭ জন বিধায়ককে সঙ্গে নিয়ে তিনি আনন্দপুর থানায় যাবেন বলে খবর।
কি হবে আগামীকাল? (Anandapur)
বিরোধী দলনেতার অফিস সূত্রে খবর, দুপুর ১২টায় আন্দনপুর থেকে মিছিল শুরু হবে। পুলিশের নিষ্ক্রিয়তা, দুর্নীতি, দেহ পাচার, মন্ত্রীদের বিলম্বিত বোধোদয়-সহ একাধিক ইস্যুতে তিনি থানায় গিয়ে স্মারকলিপি জমা দেবেন বলে খবর। এদিন দুর্গাপুর থেকে শুভেন্দু অধিকারী সরাসরি বলেন, দমকল মন্ত্রী সুজিত বসুর পদত্যাগের দাবি করছি।
আরও খবর

ইতিমধ্যে ঘটনায় ১৯ জনের মৃত্যুর খবর মিলেছে। নিখোঁজ বহু। ২৩ জনের নামে আনন্দপুর থানায় মিসিং ডায়েরি হয়েছে। জানা যাচ্ছে, দেহ চিহ্নিত করার জন্য DNA পরীক্ষা করা হচ্ছে।


