Bengal Liberty , Kolkata : আজ , রবিবার নদিয়ার শান্তিপুরে আয়োজিত তাঁত শিল্পীদের সম্মেলনে যোগ দিয়েছিলেন কেন্দ্রীয় বস্ত্রমন্ত্রী গিরিরাজ সিং(Giriraj Singh Shantipur Handloom Industry)। বিধানসভা নির্বাচনের আগে বাংলার তাঁত ও বস্ত্রশিল্পে জোর দিতে দিল্লি থেকে বাংলায় এসে ঐতিহ্যবাহী তাঁত শিল্পকে আরও শক্তিশালী করার বার্তা দিলেন তিনি। কাঁচামাল সহায়তা, আধুনিক প্রযুক্তিগত উন্নয়ন, উৎপাদন দক্ষতা বৃদ্ধি, বাজারজাতকরণ, প্রশিক্ষণ ও আর্থিক সহায়তা—এই সমস্ত ক্ষেত্রে কেন্দ্র কীভাবে তাঁত শিল্পীদের পাশে দাঁড়াচ্ছে, তা বিস্তারিতভাবে ব্যাখ্যা করেন তিনি।
তাঁর অভিমত, এই প্রকল্পগুলি কর্মসংস্থান বাড়ানোর পাশাপাশি তাঁত শিল্পীদের(Giriraj Singh Shantipur Handloom Industry) আয় ও জীবনযাত্রার মান উন্নত করবে এবং শান্তিপুরের তাঁতকে জাতীয় ও আন্তর্জাতিক বাজারে আরও পরিচিত করে তুলবে।

ভবিষ্যত পরিকল্পনা (Giriraj Singh Shantipur Handloom Industry)
আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক প্রস্তুতিও শুরু করেছে বিজেপি। রবিবার সকালে কলকাতায় পা রেখেই বঙ্গ বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যের সঙ্গে বৈঠকে বসেন গিরিরাজ সিং। কলকাতা বিমানবন্দরের লাউঞ্জে হওয়া এই বৈঠকে রাজ্যের রাজনৈতিক পরিস্থিতি, দলের সাংগঠনিক কৌশল এবং আসন্ন নির্বাচনের প্রস্তুতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
আরও খবর

বাংলায় কর্মসংস্থান সম্পর্কিত পরিকল্পনা (Giriraj Singh Shantipur Handloom Industry)
এছাড়াও বৈঠকে রাজ্যের বস্ত্রশিল্প, বিশেষ করে ঐতিহ্যবাহী পাটশিল্প ও টেক্সটাইল সেক্টরের ভবিষ্যৎ নিয়েও আলোচনা হয়। রাজ্যের বিভিন্ন জুট মিলের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করে শিল্পের পুনরুজ্জীবন, বিনিয়োগ বৃদ্ধি, কর্মসংস্থান ও কেন্দ্রের সহায়তায় বাংলায় টেক্সটাইল হাব গড়ে তোলার সম্ভাবনার কথাও তুলে ধরেন গিরিরাজ সিং।
বিজেপির দাবি, কেন্দ্রীয় সরকারের সক্রিয় উদ্যোগ ও পরিকল্পনাই বাংলার শিল্প ও অর্থনীতিকে নতুন দিশা দেখাবে।


