Opportunitie for unmapped voters
Bengal Liberty, kolkata : শনিবার ডোমিসাইল সার্টিফিকেটকে (Permanent Resident Certificate ECI) ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনে (Special Intensive Revision) বৈধ নথি হিসেবে মান্যতা দিয়েছে নির্বাচন কমিশন (ECI)। এই মর্মে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়ালকে (Permanent Resident Certificate ECI) চিঠিও পাঠানো হয়।
চিঠিতে নির্বাচন কমিশন জানিয়েছে, ২০২৫ সালের ২৭ অক্টোবর জারি হওয়া এসআইআর সংক্রান্ত নির্দেশিকা অনুযায়ী স্থায়ী বাসিন্দা শংসাপত্র বৈধ যোগ্যতার নথির অন্তর্ভুক্ত। তবে, সেই শংসাপত্র অবশ্যই পশ্চিমবঙ্গ সরকারের নির্ধারিত নিয়ম মেনে এবং নির্দিষ্ট ক্ষমতাপ্রাপ্ত কর্তৃপক্ষের দ্বারা ইস্যু হতে হবে।

অমিত মালব্যের কটাক্ষ (Permanent Resident Certificate ECI)
এই প্রসঙ্গে বিজেপি নেতা অমিত মালব্য(Permanent Resident Certificate ECI) এক্স হ্যান্ডেলে পোস্ট করে দাবি করেছেন, ইসিআইয় – এর এই বিবৃতিকে ভুল ভাবে ব্যাখ্যা করে তৃণমূল সরকার রাজনৈতিক সুবিধা নেওয়ার চেষ্টা করছে। তাঁর মতে, ১৯৯৯ সালের নির্দেশিকা ব্যাখ্যা করে তিনি বলেন, “পিআরসিগুলির পরিধি সীমিত এবং নির্বাচনী সংশোধনের সময় বড় আকারে ভোটারদের অন্তর্ভুক্তিকে সমর্থন করার জন্য এটি বাড়ানো যাবে না।
সরকারি অফিস জুড়ে নির্বিচারে জারি করা পিআরসি(Permanent Resident Certificate ECI) ব্যবহার করে নির্বাচনী তালিকায় অযোগ্য এন্ট্রিগুলিকে বৈধ বা প্রবর্তন করার কোন আইনি ভিত্তি নেই।” ২০২৬-এর রাজনৈতিক প্রেক্ষাপটে এই বিবৃতি তৃণমূলের জন্য নতুন করে অস্বস্তি তৈরি করতে পারে বলেই তাঁর কটাক্ষ।
প্রসঙ্গত, এই মুহূর্তে বাংলাদেশিদের ওপর বিশেষ নজর নির্বাচন কমিশনের। তথ্য খুঁজতে সুপার চেকিং শুরু হয়েছে। উঠে আসছে একের পর এক বিস্ফোরক তথ্য।
