Arijit Singh New Musical Journey
Bengal Liberty, কলকাতা: প্লে-ব্যাক সিঙ্গিং থেকে সরে দাঁড়ানোর ঘোষণার পর প্রথমবার বড় মঞ্চে উঠে নতুন করে আলোচনায় অরিজিৎ সিং(Arijit Singh New Musical Journey)। সেতার শিল্পী অনুষ্কা শঙ্কর এবং বিক্রম ঘোষের(Arijit Singh New Musical Journey) সঙ্গে একই মঞ্চে পারফর্ম করে দর্শকদের মন কাড়লেন অরিজিৎ সিং।
ঠিক কী ঘটেছে? (Arijit Singh New Musical Journey)
সম্প্রতি আয়োজিত এক সঙ্গীত অনুষ্ঠানে একসঙ্গে দেখা গেল অনুষ্কা শঙ্কর, বিক্রম ঘোষ এবং অরিজিৎ সিংকে। অনুষ্ঠানে সেতারের সুরের সঙ্গে কণ্ঠ মিলিয়ে এক অনন্য পরিবেশ তৈরি করেন অরিজিৎ (Arijit Singh New Musical Journey)। কিংবদন্তি পণ্ডিত রবিশঙ্করের সুরে তৈরি একটি বাংলা গান পরিবেশন করে দর্শকদের আবেগপ্রবণ করে তোলেন তিনি। পাশাপাশি অনুষ্কার সঙ্গে একটি আন্তর্জাতিক জনপ্রিয় গানেও যুগল পরিবেশনায় অংশ নেন অরিজিৎ।

মঞ্চে ওঠার পর অরিজিৎ জানান, দীর্ঘদিন পর এমন পারফর্ম করতে গিয়ে তিনি কিছুটা নার্ভাস অনুভব করছিলেন। তবে দর্শকদের ভালোবাসা তাঁকে দ্রুত স্বস্তি দেয়। উল্লেখ্য অনুষ্ঠানের অন্যতম আলোচিত মুহূর্ত, সেই মঞ্চেই সিনিয়র শিল্পী বিক্রম ঘোষের পায়ে হাত দিয়ে প্রণাম করলেন অরিজিৎ(Arijit Singh New Musical Journey)। এই আচরণে মুগ্ধ হন উপস্থিত শিল্পী ও দর্শকরা। পরে সোশ্যাল মিডিয়ায় বিক্রম ঘোষ অরিজিতের বিনয় এবং সিনিয়রদের প্রতি শ্রদ্ধার প্রশংসা করেন। অন্যদিকে অনুষ্কাও তাঁর পারফরম্যান্স নিয়ে আবেগঘন প্রতিক্রিয়া জানান।
প্লে-ব্যাক ছাড়ার পর নতুন অধ্যায়?(Arijit Singh New Musical Journey)
গত ২৭ জানুয়ারি প্লে-ব্যাক সিঙ্গিং থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত জানিয়ে চমকে দিয়েছিলেন অরিজিৎ(Arijit Singh New Musical Journey)। সেই ঘোষণার পর এই প্রথম বড় মঞ্চে পারফর্ম করায় অনেকেরই মনে হয়েছে হয়তো এখন তিনি লাইভ মিউজিক বা অন্য ঘরানার সঙ্গীতে বেশি মন দেবেন।

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল পারফরম্যান্স (Arijit Singh New Musical Journey)
অনুষ্ঠানের ভিডিও ছড়িয়ে পড়তেই ভক্তদের আবেগঘন প্রতিক্রিয়া দেখা যায়। কেউ লিখেছেন, প্লে-ব্যাক না করলেও অরিজিতের সঙ্গীত মানুষের হৃদয়ে বেঁচে থাকবে। আবার কেউ মনে করছেন, এটাই হয়তো তাঁর নতুন সঙ্গীত যাত্রার শুরু।
