West Bengal weather forecast
West Bengal weather forecast

ভালোবাসার মরসুমে তিলোত্তমায় বাড়ছে উষ্ণতার পারদ, (West Bengal weather forecast)! কেমন থাকবে আজকের আবহাওয়া? জেনে নিন…

Bengal Liberty Desk, ৯ ফেব্রুয়ারি, কলকাতা: বঙ্গ থেকে শীতের বিদায় কার্যত নিশ্চিত। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, আজ, সোমবার থেকে পশ্চিমবঙ্গের তাপমাত্রা ধীরে ধীরে বাড়তে শুরু করবে (West Bengal weather forecast)। চলতি সপ্তাহের মাঝামাঝি সময়েই উধাও হবে শীতের আমেজ। বিশেষ করে ১৪ ফেব্রুয়ারি থেকে গরমের অনুভূতি বাড়তে পারে অনেকটাই (West Bengal weather forecast)।

কলকাতার আবহাওয়া (West Bengal weather forecast)-

আজ, সোমবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৫.৮ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের চেয়ে ১.১ ডিগ্রি কম। গতকাল, রবিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৪.৫ ডিগ্রি সেলসিয়াস।

দক্ষিণবঙ্গের আবহাওয়া (West Bengal weather forecast)-

কলকাতা ছাড়াও দক্ষিণবঙ্গের জেলাগুলিতে শীতের আমেজ বেশ ভালোই অনুভূত হচ্ছে (West Bengal weather forecast)। দক্ষিণবঙ্গের কোনও জেলাতেই বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। আকাশ মূলত পরিষ্কার ও শুষ্ক থাকবে। আবহাওয়াবিদদের মতে, আগামী তিন দিনের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে (West Bengal weather forecast)।

উত্তরবঙ্গের আবহাওয়া (West Bengal weather forecast)-

সোমবার দার্জিলিঙের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৫.২ ডিগ্রি সেলসিয়াস, যা রাজ্যে শীতলতম (West Bengal weather forecast)। কালিম্পঙের তাপমাত্রা নেমেছিল ৯ ডিগ্রিতে। দার্জিলিং, জলপাইগুড়ি এবং কোচবিহারের মতো জেলাগুলিতে ভোরের দিকে হালকা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনা (West Bengal weather forecast)। পাহাড়ে এখনও শীতের দাপট যথেষ্ট। তবে সমতলের জেলাগুলিতেও ধীরে ধীরে তাপমাত্রা বাড়বে (West Bengal weather forecast)।

Bengal liberty
Bengal liberty

Bengal Liberty is a platform dedicated to guerrilla, unfiltered, and independent journalism. Through YouTube, its official website, and various social media channels, Bengal Liberty seeks to present citizen journalism to the public with integrity and transparency. Editor: Bittu Roy Chowdhury