From Hospital Bed to Shooting Set
Bengal Liberty, Kolkata:
অভিনয়ের প্রতি নিষ্ঠা কাকে বলে, তার জীবন্ত উদাহরণ প্রবীণ অভিনেত্রী মাধবী মুখোপাধ্যায় (From Hospital Bed to Shooting Set)। বয়সের ভার সত্ত্বেও এখনও সমান উদ্যমে কাজ করে চলেছেন তিনি। জন্মদিনের দিনে তাঁকে ঘিরে আবেগঘন স্মৃতির কথা সামনে আনলেন লেখিকা লীনা গঙ্গোপাধ্যায়। অসুস্থ অবস্থাতেও কাজের প্রতি তাঁর দায়বদ্ধতা নতুন প্রজন্মের শিল্পীদের জন্য বড় শিক্ষার বলেই মনে করছেন লীনা গঙ্গোপাধ্যায়।

অভিনয়ের প্রতি অদম্য ভালোবাসা
আজ ১০ ফেব্রুয়ারি নিজের জীবনের আরও একটি বছরে পা রাখলেন বর্ষীয়ান অভিনেত্রী মাধবী মুখোপাধ্যায়। বয়স বেড়েছে ঠিকই, কিন্তু কাজের প্রতি তাঁর আগ্রহ বা শক্তি কমেনি(From Hospital Bed to Shooting Set)। বর্তমানে ধারাবাহিকের কাজেও নিয়মিত দেখা যাচ্ছে তাঁকে। ঘনিষ্ঠ মহলের মতে, শুটিং সেটকে তিনি নিজের পরিবারের মতোই মনে করেন। কাজের সময়সূচি তাঁর সুবিধা অনুযায়ী রাখার চেষ্টা করা হলেও, বরং দীর্ঘ সময় সেটে থাকতে স্বচ্ছন্দ বোধ করেন তিনি।
হাসপাতালের বিছানাতেও ছিল কাজের চিন্তা
মাধবী মুখোপাধ্যায়ের পেশাদারিত্ব নিয়ে একটি বিশেষ ঘটনার কথা তুলে ধরেন লীনা গঙ্গোপাধ্যায়। একবার গুরুতর শারীরিক সমস্যার কারণে হাসপাতালে ভর্তি ছিলেন অভিনেত্রী। শরীরে সোডিয়াম ও পটাশিয়ামের মাত্রা কমে যাওয়ায় কথা বলতেও অসুবিধা হচ্ছিল।
Mamata -র পাশে SIR ইস্যুতে মমতার পাশে CPIM | SIR West Bengal | Bengal Liberty @MamataOfficial #mamatabanerjee #sir #sirwestbengal #supremecourt #bengalliberty pic.twitter.com/aW1sKZHnU1
— Bengal Liberty (@bengalliberty1) February 9, 2026
তবুও ভোরবেলা হাসপাতাল থেকেই ফোন করে তিনি শুটিং সংক্রান্ত আপডেট জানতে চেয়েছিলেন(From Hospital Bed to Shooting Set)। কবে থেকে আবার কাজে ফিরতে পারবেন, সেটাও জানতে আগ্রহী ছিলেন। লীনার কথায়, সেই মুহূর্ত তাঁর কাছে আজও অত্যন্ত আবেগের।

প্রবীণ অভিনেত্রীর ৮৫তম জন্মদিনে লীনা গাঙ্গুলীর একটাই প্রার্থনা, তিনি যেন সুস্থ থাকেন এবং যেমন ভাবে শুটিং চালিয়ে যাচ্ছেন, সেই ভাবেই যেন কাজ করে যেতে পারেন।
