Alipore Treasury Building fire
Bengal Liberty, পৌলমী গোস্বামী, Kolkata:
মঙ্গলবার সকালেই আলিপুরে আতঙ্ক ছড়াল ভয়াবহ অগ্নিকাণ্ডে। আলিপুর ট্রেজারি বিল্ডিং সংলগ্ন প্রশাসনিক ভবনে আচমকাই আগুন লাগার ঘটনায় চাঞ্চল্য তৈরি হয় সরকারি কর্মী ও স্থানীয়দের মধ্যে (Alipore Treasury Building fire)। দ্রুত দমকল পৌঁছনোর ফলে বড় বিপদ এড়ানো সম্ভব হয়েছে বলে প্রাথমিকভাবে জানা যাচ্ছে।

কী ঘটেছিল ঘটনাস্থলে?
প্রাথমিক সূত্রে জানা যাচ্ছে, আলিপুর ট্রেজারি বিল্ডিংয়ের পঞ্চম তলায় অবস্থিত দক্ষিণ ২৪ পরগনা জেলা পরিষদের বন দফতরের একটি অংশে আগুন লাগে(Alipore Treasury Building fire), সকাল সাড়ে ৯টা নাগাদ বিল্ডিংয়ের উপরের তলায় প্রথম ধোঁয়া ও আগুন দেখা যায়। সঙ্গে সঙ্গে দমকলে খবর দেওয়া হয়। অল্প সময়ের মধ্যেই ঘটনাস্থলে পৌঁছে যায় দমকলের পাঁচটি ইঞ্জিন এবং আগুন নিয়ন্ত্রণে আনার কাজ শুরু করে
সরকারি কর্মীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে, কারণ এই ভবনে একাধিক গুরুত্বপূর্ণ প্রশাসনিক অফিস রয়েছে। ফলে অগ্নিকাণ্ডের খবর ছড়াতেই এলাকায় চাঞ্চল্য তৈরি হয়। প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে, বৈদ্যুতিক গোলযোগ বা শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে। যদিও সঠিক কারণ জানতে বিস্তারিত তদন্ত করা হতে পারে।

ক্ষয়ক্ষতি ও হতাহত
দমকল সূত্রে জানা গেছে, দ্রুত পদক্ষেপ নেওয়ার ফলে বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি(Alipore Treasury Building fire)। এখনও পর্যন্ত হতাহতের কোনও খবর সামনে আসেনি। আগুন পুরোপুরি নিভে গেলেও ভবনের ভিতরে ধোঁয়া বেরোতে দেখা যাচ্ছে এবং কুলিং প্রক্রিয়া চালানো হচ্ছে।
Humayun Kabir -কে খুনের চক্রান্ত, কেন্দ্রীয় Intelligence Bureau -র রিপোর্টে চাঞ্চল্যকর তথ্য | Bengal Liberty | West Bengal News#humayunkabir #WestBengalNews #WestBengalElection #election2026 #BengalLiberty pic.twitter.com/zILQTtAc2p
— Bengal Liberty (@bengalliberty1) February 10, 2026
সরকারি দপ্তর সংলগ্ন এলাকায় এই অগ্নিকাণ্ড নতুন করে নিরাপত্তা ব্যবস্থা ও অগ্নিনির্বাপণ প্রস্তুতি নিয়ে প্রশ্ন তুলেছে। তদন্ত রিপোর্ট সামনে এলে আগুন লাগার প্রকৃত কারণ ও দায় নির্ধারণ করা সম্ভব হবে বলে মনে করা হচ্ছে।


