Bangladesh General Election 2026
Bangladesh General Election 2026

Bangladesh General Election 2026: মোদিকে নিশানা করেও ভরাডুবি! নির্বাচনে বড় ধাক্কা সারজিশের!

Bengal Liberty, kolkata:

লাগাতার ভারত ও ভারতের প্রধানমন্ত্রী(Bangladesh General Election 2026) নরেন্দ্রমোদি-কে লক্ষ্য করে কড়া মন্তব্য করেও শেষ পর্যন্ত নির্বাচনে সাফল্য পেলেন না ছাত্রনেতা সারজিশ আলম। সাম্প্রতিক বাংলাদেশের নির্বাচনে পঞ্চগড়-১ আসনে পরাজিত হলেন তিনি।

Bangladesh General Election 2026
Bangladesh General Election 2026

ভারত-বিরোধী অবস্থান ভোটে প্রভাব ফেলল না? Bangladesh General Election 2026

রাজনৈতিক মহলের মতে, ছাত্র আন্দোলন থেকে উঠে আসা মুখ হওয়া সত্ত্বেও সারজিশের ধারাবাহিক ভারত-বিরোধী বক্তব্য ভোটব্যাঙ্কে বড় প্রভাব ফেলতে পারেনি। মোদি বিরোধী মন্তব্য, হুঁশিয়ারি ও আক্রমণাত্মক রাজনৈতিক অবস্থান সবকিছুই প্রচারে ব্যবহার করা হলেও তা শেষ পর্যন্ত ভোটে প্রতিফলিত হয়নি বলেই বিশ্লেষকদের মত।

কী ধরনের মন্তব্য করেছিলেন তিনি? (Bangladesh General Election 2026)

নির্বাচনী প্রচারে সারজিশ একাধিকবার মোদির নীতি ও ভারতের ভূমিকাকে সরাসরি আক্রমণ করেছিলেন বলে অভিযোগ ওঠে। কখনও কড়া সতর্কবার্তা, কখনও ভারত-বিরোধী অবস্থান এই ধরনের বক্তব্য তাঁর রাজনৈতিক প্রচারের বড় অংশ জুড়ে ছিল।

সমালোচকদের দাবি, আন্তর্জাতিক ইস্যুকে অতিরিক্ত গুরুত্ব দেওয়ায় স্থানীয় ভোটারদের বাস্তব সমস্যা চোখে পড়েনি নেতার তাই এই ফলাফল।

Bangladesh General Election 2026
Bangladesh General Election 2026

ছাত্র আন্দোলন থেকে রাজনীতিতে উত্থান (Bangladesh General Election 2026)

২০২৪ সালে Bangladesh-এ সংরক্ষণ বিরোধী ছাত্র আন্দোলনের সময় যাঁরা প্রথম সারিতে উঠে এসেছিলেন, তাঁদের মধ্যে অন্যতম মুখ ছিলেন সারজিশ। পরে নাহিদ ইসলাম-সহ অন্যান্য ছাত্রনেতাদের সঙ্গে নতুন রাজনৈতিক প্ল্যাটফর্ম National Citizens Party (এনসিপি) গঠনের পর তাঁকে উত্তরাঞ্চলের কেন্দ্রীয় সংগঠকের দায়িত্ব দেওয়া হয়। এমন করেই রাজনীতি তে পা দেন ২৫ বছরের সারজিশ।

আরও পড়ুন – Bangladesh Election Results 2026: BNP-র সূর্য দেখবে বাংলাদেশ। মৌলবাদী জামাত শেষ

ভোটের ফল (Bangladesh General Election 2026)

পঞ্চগড়-১ আসনে শেষ পর্যন্ত জয়ী হয়েছেন Bangladesh Nationalist Party প্রার্থী ব্যারিস্টার নওশাদ জমির। এবং ফল প্রকাশের পর পরাজয় স্বীকার করে গণরায় মেনে নেওয়ার বার্তাও দেন সারজিশ। তিনি বলেন, ভোট প্রক্রিয়া সুষ্ঠুভাবেই হয়েছে এবং তিনি গণরায় মেনে নিচ্ছেন। পাশাপাশি বাংলাদেশের জনগণ ও নির্বাচন পরিচালনাকারীদের ধন্যবাদও জানান তিনি।

রাজনৈতিক মহলের মতে, শুধুমাত্র বিদেশনীতি বা ভারত-বিরোধী অবস্থান দিয়ে ভোটে সাফল্য পাওয়া কঠিন এই ফলাফল সেই ইঙ্গিতই দিচ্ছে।

Bengal liberty
Bengal liberty

Bengal Liberty is a platform dedicated to guerrilla, unfiltered, and independent journalism. Through YouTube, its official website, and various social media channels, Bengal Liberty seeks to present citizen journalism to the public with integrity and transparency. Editor: Bittu Roy Chowdhury