Durgapur student death
Durgapur student death

HS Examinee Committed Suicide: ফোন রাখতে বলায় অভিমান, মেমারিতে গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী উচ্চমাধ্যমিক পরীক্ষার্থী

Bengal Liberty, Kolkata: ফোন রেখে পড়তে বসতে বলাই, অভিমানে আত্মঘাতী উচ্চমাধ্যমিক পরীক্ষার্থী। বর্ধমানের মেমারিতে গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী হয় ১৯ বছরের পরীক্ষার্থী (HS Examinee Committed Suicide)।শনিবার সকালে ঘটনাটি প্রকাশ্যে আসতেই এলাকায় নেমে আসে শোকের ছায়া।

HS Examinee Committed Suicide
HS Examinee Committed Suicide

ঘটনার বৃত্তান্ত (HS Examinee Committed Suicide)

মৃত পরীক্ষার্থীর নাম রুকসানা খাতুন। তিনি মেমারির তাতারপুর এলাকার বাসিন্দা। বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে উচ্চ মাধ্যমিক পরীক্ষা। শুক্রবার ছিল দ্বিতীয় দিনের পরীক্ষা। পরিবার সূত্রে জানা গেছে, গতকাল, শুক্রবার স্বাভাবিকভাবেই পরীক্ষা দিয়ে বাড়ি ফেরেন রুকসানা। বাড়ি ফেরা মাত্র তিনি মোবাইল ফোন নিয়ে ব্যস্ত হয়ে পড়েন। সন্ধ্যা গড়িয়ে গেলেও ফোন ব্যবহার বন্ধ না করায় তাঁকে বকেন তাঁর মা। মোবাইল রেখে পড়াশোনায় মন দেওয়ার পরামর্শ দেন অভিভাবকরা। পরিবারের দাবি, এরপরেই কিছুটা মনমরা হয়ে নিজের ঘরে চলে যান রুকসানা। এমনকি মাকে জানান, তাঁর ভালো লাগছে না, তিনি বিশ্রাম নিতে চান। সেই সময় তাঁকে আর বিরক্ত করা হয়নি।

আরো পড়ুন: বাংলায় শরিয়া আইন লাগু হবে(Suvendu Adhikari Statement): শুভেন্দু

HS Examinee Committed Suicide
HS Examinee Committed Suicide

সকালে ঝুলন্ত দেহ উদ্ধার (HS Examinee Committed Suicide)

শনিবার সকালে দীর্ঘ সময় কোনও সাড়া না পেয়ে পরিবারের সদস্যরা তাঁর ঘরে যান। সেখানে সিলিং থেকে ঝুলন্ত অবস্থায় রুকসানাকে দেখতে পান পরিবারের সদস্যরা। দ্রুত তাঁকে উদ্ধার করে মেমারি মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

ঘটনার খবর পেয়ে স্থানীয় থানার পুলিশ পৌঁছে দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে। অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু হয়েছে। পরিবার ও প্রতিবেশীদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ঘটনায় এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।

Bengal liberty
Bengal liberty

Bengal Liberty is a platform dedicated to guerrilla, unfiltered, and independent journalism. Through YouTube, its official website, and various social media channels, Bengal Liberty seeks to present citizen journalism to the public with integrity and transparency. Editor: Bittu Roy Chowdhury