Tollywood couple wedding
Bengal Liberty, পৌলমী গোস্বামী, Kolkata:
আজ ১৪ ফেব্রুয়ারি, প্রেমের দিনে টলিপাড়ার জনপ্রিয় জুটি রণজয় বিষ্ণু ও শ্যামৌপ্তি(Tollywood couple wedding) মুদলি জীবনের নতুন অধ্যায় শুরু করলেন। দক্ষিণ কলকাতার এক অভিজাত হোটেলে চার হাত এক হল তাদের। বিয়ের মূল অনুষ্ঠান শুরু হওয়ার আগে, দুপুরে সম্পন্ন হয় গায়ে হলুদের আয়োজন।

গায়ে হলুদের মুহূর্ত (Tollywood couple wedding):
প্রথাগত উজ্জ্বল হলুদ পোশাকের পরিবর্তে, নবদম্পতি সাদার ওপর হলুদের ছোঁয়া মাখা সাজে উপস্থিত হন। গাঁদা ফুলে সাজানো মণ্ডপে শ্যামৌপ্তি রণজয়ের কোলে চড়ে খুনসুটি করছিলেন, আর উপস্থিত অতিথিদের চোখে মুখে হাসির ঝিলিক ছড়িয়ে দিচ্ছিল। হাতে শাঁখা-পলা, আলতা রাঙানো পায়ে শ্যামৌপ্তির স্নিগ্ধতা যেন বসন্তের এক পলাশের মতো ক্যামেরায় ধরা পড়েছিল।

বিয়ের সাজ(Tollywood couple wedding)
নির্দিষ্ট কোনও প্রচলিত বেনারসির সাজের পরিবর্তে, নিজের পছন্দমতো সাজে ধরা দিলেন শ্যামৌপ্তি। হালকা গয়না, মার্জিত সাজসজ্জা এবং হাতে শাঁখা-পলা— সব মিলিয়ে নববধূর লুক যেন রাজকন্যা। রণজয়ও সাদা পাঞ্জাবি এবং মার্জিত সাজে উপস্থিত ছিলেন, যা তাঁকে আদর্শ বাঙালি বর রূপে ফুটিয়ে তোলে। প্রতিটি ছবিতে ধরা পড়েছে নবদম্পতির গভীর রসায়ন কখনো চোখে চোখ রাখা, কখনো লাজুক হাসি।

টলিপাড়ার উপস্থিতি(Tollywood couple wedding)
অনুষ্ঠানে হাজির ছিলেন টলিপাড়ার পরিচিত মুখেরা। প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, শিবপ্রসাদ মুখোপাধ্যায়, ঋতুপর্ণা সেনগুপ্ত, লিনা গঙ্গোপাধ্যায়, সৌরভ- দর্শনা , দেবলীনা-গৌরব, রুদ্রনীল ঘোষ, আদৃত রায়, পারিজাত চৌধুরী, তথাগত মুখোপাধ্যায়, বিবৃতি চট্টোপাধ্যায় ছাড়াও বহু পরিচিত অভিনেতা-অভিনেত্রী নবদম্পতিকে অভিনন্দন জানাতে এসেছিলেন।
Ranojoy Shyamoupti Marriage: বিয়ের পিড়িতে রণজয় ও শ্যামৌপ্তি | Bengal Liberty#ranojoybishnu #ShyamouptiMudly #marriage #tollywoodmarriage #celebritynews #BengalLiberty pic.twitter.com/2hldrsBe49
— Bengal Liberty (@bengalliberty1) February 14, 2026
বিয়েবাড়ি সাজানো হয়েছিল রজনীগন্ধা আর বাহারি আলোর সঙ্গে। গ্র্যান্ড এন্ট্রি থেকে শুরু করে মঞ্চের আয়োজন, সব কিছুই নজর কাড়ছিল সকলের।
অনুরাগীরা শুটিং থেকে তাদের প্রেমকাহিনী দেখলেও বাস্তব জীবনে রণজয়-শ্যামৌপ্তির এই মুহূর্তটা ভিন্ন এবং আনন্দদায়ক। ছবি প্রকাশ্যে আসার সঙ্গে সঙ্গে সকলে উচ্ছ্বসিত, নবদম্পতির হাসি এবং আনন্দের মুহূর্ত সবাইকে মন্ত্রমুগ্ধ করে তুলেছে।
বেঙ্গল লিবার্টি’ র পক্ষ থেকে রইল অসংখ্য শুভেচ্ছা,এই নতুন যাত্রা হোক সুখময়, প্রেমময় এবং সবসময় একে অপরের পাশে থাকুক তারা।

