Hina Khan Pregnancy Rumours
Hina Khan Pregnancy Rumours

Hina Khan Pregnancy Rumours: ক্যানসারের লড়াই পেরিয়ে নতুন জল্পনা, মা হতে চলেছেন হিনা খান?

Bengal Liberty, Kolkata:

কঠিন অসুস্থতার(Hina Khan Pregnancy Rumours) সঙ্গে লড়াই করে নতুন জীবনে ফেরার পর আবারও আলোচনার কেন্দ্রবিন্দু জনপ্রিয় টেলিভিশন অভিনেত্রী হিনা খান। এবার নেটদুনিয়ায় নতুন জল্পনা তিনি কি মাতৃত্বের পথে হাঁটতে চলেছেন? যদিও এই বিষয়ে এখনও আনুষ্ঠানিকভাবে কিছু জানাননি অভিনেত্রী বা তাঁর স্বামী।

Hina Khan Pregnancy Rumours
Hina Khan Pregnancy Rumours

কী ঘটেছে? Hina Khan Pregnancy Rumours

২০২৪ সালে ক্যানসারে আক্রান্ত হওয়ার খবর প্রকাশ্যে আসার পর অনুরাগীদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছিল। দীর্ঘ চিকিৎসা ও মানসিক লড়াইয়ের সময় তাঁর পাশে ছিলেন দীর্ঘদিনের সঙ্গী তার স্বামী রকি । সেই সময়েই ব্যক্তিগত জীবনে নতুন অধ্যায় শুরু করে বিয়ে করেন এই জুটি। সম্প্রতি একটি টেলিভিশন অনুষ্ঠানে একসঙ্গে হাজির হন তাঁরা। আর সেখান থেকেই নতুন করে শুরু হয় জল্পনা।

 

জল্পনা কেন ছড়াল? Hina Khan Pregnancy Rumours

Pati Patni Aur Panga অনুষ্ঠানে উপস্থিতির সময় আচমকাই সঞ্চালক Munawar Faruqui সন্তান সংক্রান্ত কিছু পরামর্শ দিতে শুরু করেন অভিনেত্রীকে। সেই দৃশ্য ভাইরাল হতেই দর্শকদের একাংশের মধ্যে প্রশ্ন উঠতে শুরু করে তবে কি সুখবর আসতে চলেছে?

 

সোশ্যাল মিডিয়া পোস্ট ঘিরেও আলোচনা Hina Khan Pregnancy Rumours

সম্প্রতি শেয়ার করা কয়েকটি ছবিতে ঐতিহ্যবাহী পোশাকে দেখা যায় অভিনেত্রীকে। সেই ছবি দেখেই অনুরাগীদের একাংশের দাবি, তিনি নাকি নিজের শারীরিক পরিবর্তন আড়াল করার চেষ্টা করেছেন। তবে অনেকেই মনে করছেন, বিষয়টি সম্পূর্ণ গুঞ্জনও হতে পারে।

এই জল্পনা কি সত্যি সুখবরের ইঙ্গিত, নাকি শুধুই নেটদুনিয়ার অনুমান?এখন সেটাই দেখার। আপাতত অনুরাগীদের একটাই আশা, অভিনেত্রী সুস্থ থাকুন এবং তাঁর ব্যক্তিগত জীবনের নতুন অধ্যায় হোক সুখের।

Bengal liberty
Bengal liberty

Bengal Liberty is a platform dedicated to guerrilla, unfiltered, and independent journalism. Through YouTube, its official website, and various social media channels, Bengal Liberty seeks to present citizen journalism to the public with integrity and transparency. Editor: Bittu Roy Chowdhury