AI investment in India
Bengal liberty desk, ১৯ ফেব্রুয়ারী, কলকাতা: ভারতে চলছে ‘এআই ইমপ্যাক্ট সামিট’। আর এই অনুষ্ঠান থেকেই সুখবর শোনালো গুগল, মাইক্রোসফট ও এনভিডিয়ার মতো বড় বড় কোম্পানিগুলো। তারা ঠিক করেছে, আগামী কয়েক বছরে ভারতে কয়েক লক্ষ কোটি টাকা বিনিয়োগ করবে। গুগল সিইও সুন্দর পিচাই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করে জানিয়েছেন, তাঁরা একাই প্রায় ১.২৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগ করছেন।

ইন্টারনেট হবে সুপার ফাস্ট (AI investment in India)
গুগল বিশাখাপত্তনমে একটি বিশাল ‘ডেটা সেন্টার’ তৈরি করবে। সহজ কথায়, এটি হলো ইন্টারনেটের কারখানা। শুধু তাই নয়, ইন্টারনেটের গতি বাড়াতে সমুদ্রের তলদেশ দিয়ে নতুন কেবল (তার) বসাবে গুগল। এর ফলে আমরা আরও দ্রুত ইন্টারনেটের সুবিধা পাব এবং বিদেশের ওপর আমাদের নির্ভরতা কমবে।
Narendra Modi: প্রযুক্তির মহাশক্তি ভারত, ‘Made in India’ উদ্ভাবনে নতুন যুগের সূচনা | AI Impact Summit | Bengal Liberty@narendramodi #narendramodi #ai #aiimpact #aiimpactsummit #aiimpactsummit2026 #bengalliberty pic.twitter.com/m0ouMMvZOw
— Bengal Liberty (@bengalliberty1) February 19, 2026
তৈরি হবে এআই চিপ ও নতুন ফ্যাক্টরি (AI investment in India)
শুধু সফটওয়্যার নয়, এনভিডিয়া কোম্পানি ভারতে চিপ তৈরির কারখানা গড়তে চায়। এর জন্য তারা ভারতের নামী সংস্থা এলঅ্যান্ডটি-র (L&T) সাথে হাত মিলিয়েছে। এর ফলে ভারত এখন নিজেই উন্নত প্রযুক্তির যন্ত্রাংশ তৈরি করতে পারবে।

লক্ষ লক্ষ মানুষের চাকরির সুযোগ (AI investment in India)
এই বিনিয়োগের ফলে ভারতে প্রচুর নতুন কর্মসংস্থান বা চাকরির সুযোগ তৈরি হবে। গুগল জানিয়েছে, তারা ভারতের প্রায় ১০ কোটি মানুষকে এই নতুন প্রযুক্তি বা এআই (AI) শিখতে সাহায্য করবে। এতে বড় শহরের পাশাপাশি ছোট শহর ও গ্রামের ছেলেমেয়েরাও নতুন কাজ করার সুযোগ পাবে।
