Chingrighata Accident
Bengal liberty desk, ২০ ফেব্রুয়ারী, কলকাতা :
আজ শুক্রবার সাত সকালে খাস কলকাতায় এক ভয়াবহ পথ দুর্ঘটনা ঘটল। ঘটনাটি ঘটেছে চিংড়িঘাটা থেকে সুকান্ত নগরের দিকে যাওয়ার ব্রিজে । পুলিশ সূত্রে খবর, আনুমানিক সকাল ৭টা থেকে ৭:১০ মিনিটের মধ্যে এক ভবঘুরে ব্রিজ ধরে সুকান্ত নগরের দিকে পায়ে হেঁটে যাচ্ছিলেন। ঠিক সেই সময় পিছন থেকে আসা একটি দ্রুতগতির গাড়ি তাঁকে সজোরে ধাক্কা মারে।

ঘটনাস্থলেই মৃত্যু Chingrighata Accident
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধাক্কার চোটে ওই ভবঘুরে বেশ কিছুটা দূরে ছিটকে পড়েন। এরপর ঘাতক গাড়িটি তাঁর পায়ের ওপর দিয়ে পিষে দিয়ে চলে যায়। দুর্ঘটনার ভয়াবহতায় ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই ব্যক্তির।
পুলিশি তৎপরতা ও তদন্ত Chingrighata Accident
খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় দক্ষিণ বিধাননগর থানার পুলিশ। তারা দেহটি উদ্ধার করে প্রথমে বিধাননগর মহকুমা হাসপাতালে নিয়ে যায়। পরবর্তীতে ময়নাতদন্তের জন্য দেহটি আরজিকর হাসপাতালে পাঠানো হবে বলে জানানো হয়েছে।
দুর্ঘটনা ঘটিয়ে গাড়িটি চম্পট দিলেও পুলিশ তল্লাশি শুরু করেছে । এলাকার নিরাপত্তার দায়িত্বে থাকা সিসিটিভি (CCTV) ফুটেজ খতিয়ে দেখে ঘাতক গাড়িটিকে শনাক্ত করার চেষ্টা চলছে।
