Toxic Teaser Release 2026
Bengal Liberty, Kolkata:
অবশেষে প্রতীক্ষার অবসান(Toxic Teaser Release 2026) । দক্ষিণী সুপারস্টার Yash এবং বলিউড অভিনেত্রী Kiara Advani-র বহুল আলোচিত ছবি Toxic: A Fairy Tale for Grown-Ups-এর টিজার মুক্তি পেতেই উত্তেজনায় ফুটছে সোশ্যাল মিডিয়ায়।
২০ ফেব্রুয়ারি সকালেই প্রকাশ্যে আসে বহু প্রতীক্ষিত ঝলক। আর কয়েক ঘণ্টার মধ্যেই টিজারটি হয় ভাইরাল , ইউটিউব ট্রেন্ডিং থেকে এক্স (টুইটার), সর্বত্র শুধু ‘টক্সিক’-ঝড়।

টিজার এর ঝড়(Toxic Teaser Release 2026)
মাত্র এক মিনিট ৪৪ সেকেন্ডের ঝলক, তাতেই উত্তেজনা চরমে। Toxic: A Fairy Tale for Grown-Ups-এর টিজার প্রকাশ্যে আসতেই দর্শকদের কৌতূহল কয়েক গুণ বেড়েছে। কিন্তু এই টিজারে আসলে কী দেখানো হল?

ডার্ক টোন ও আন্ডারওয়ার্ল্ডের ইঙ্গিত(Toxic Teaser Release 2026)
শুরুতেই দেখা যায় ধোঁয়ায় মোড়া এক শহর। নীয়ন আলো, রাতের পার্টি, বিলাসবহুল ক্লাব কিন্তু তার আড়ালে লুকিয়ে রয়েছে বিপজ্জনক এক জগৎ। অস্ত্র, নগদ টাকার বান্ডিল, রহস্যময় কিছু চরিত্র সব মিলিয়ে আন্ডারওয়ার্ল্ড বা আন্তর্জাতিক অপরাধচক্রের ইঙ্গিত স্পষ্ট।

ইয়াশের সম্পূর্ণ বদলে যাওয়া অবতার(Toxic Teaser Release 2026)
K.G.F: Chapter 1 এবং K.G.F: Chapter 2-এ দীর্ঘ দাড়ি, রাগী চাহনি আর ভারী উপস্থিতিতে দর্শকদের মন জয় করেছিলেন ইয়াশ। কিন্তু ‘টক্সিক’-এ সম্পূর্ণ ভিন্ন লুকে ধরা দিয়েছেন তিনি। Yash কে প্রথমে দেখা যায় লম্বা কোট, সিগার হাতে, কড়া চাহনিতে। তারপর টিজারের শেষে হঠাৎ ক্লিন-শেভ লুক যেন এক চরিত্রের ভিতরে আরেক চরিত্র। ফ্যানদের দাবি— “এটাই ইয়াশের সবচেয়ে স্টাইলিশ লুক!” তাঁর চোখের অভিব্যক্তিতেই বোঝা যায়, এটি শুধুই অ্যাকশন ছবি নয়, রয়েছে ভিন্ন স্বাদের গল্প ও।

আন্তর্জাতিক আবহ, উচ্চমানের ভিজ্যুয়াল(Toxic Teaser Release 2026)
পরিচালনায় জাতীয় পুরস্কারজয়ী Geetu Mohandas। টিজারের ভিজ্যুয়াল টোন, কালার প্যালেট এবং অ্যাকশন ব্লক অনেকের মতে হলিউড ঘরানার। ডার্ক থিম, শক্তিশালী ব্যাকগ্রাউন্ড স্কোর এবং দ্রুতগতির কাট সব মিলিয়ে এটি যে একটি গ্লোবাল স্কেলের প্রজেক্ট, তা নির্দ্ধিধায় বলা চলে।

মুক্তির দিনক্ষণ
নির্মাতাদের ঘোষণা অনুযায়ী, ছবিটি প্রেক্ষাগৃহে আসছে ১৯ মার্চ ২০২৬। টিজার দেখে ইতিমধ্যেই অনেকে বলছেন, এটি হতে পারে বছরের অন্যতম বড় প্যান-ইন্ডিয়া রিলিজ সিনেমা।
👉 https://t.co/DNHT0SUudb
FIR Filed Against Mimi Chakraborty: মিমি চক্রবর্তী-র বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করলেন তনয় শাস্ত্রী | Bengal Liberty#mimichakraborty #tanaysastri #WestBengalNews #bengaliactress #BengalLiberty pic.twitter.com/z9CqHiMpj8— Bengal Liberty (@bengalliberty1) February 21, 2026
অ্যাকশন, স্টাইল, রহস্য সব উপাদান নিয়ে যেন হাজির ‘টক্সিক’। এখন শুধু অপেক্ষা বড় পর্দায় ইয়াশ-কিয়ারার রসায়ন দেখার। তবে দর্শকদের প্রত্যাশা এখন থেকেই আকাশছোঁয়া, ফলে বক্স অফিসে কতটা আগুন তুলবে ‘টক্সিক’? আর অন্য সিনেমাগুলিকে নিজের ঝড়ের দাপটে কোথায় গিয়ে ফেলবে সেটাই এখন দেখার।
