Sumitra Chattopadhyay Joins BJP
Sumitra Chattopadhyay Joins BJP

Sumitra Chattopadhyay Joins BJP: ভোটের আগে বিজেপিতে বড় চমক, পদ্মশিবিরে যোগ দিলেন ‘বঙ্কিম’ পরিবারের সদস্য

Bengal Liberty Desk, ২৬ ফেব্রুয়ারি, কলকাতা: বিধানসভা নির্বাচনের প্রাক্কালে বঙ্গ রাজনীতিতে বড়সড় চমক দিল বিজেপি। আজ, বৃহস্পতিবার সল্টলেকের বিজেপির দলীয় কার্যালয়ে কেন্দ্রীয় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী ভূপেন্দ্র যাদব এবং রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যের উপস্থিতিতে গেরুয়া শিবিরে যোগ দিলেন ঋষি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের পরিবারের সদস্য তথা শ্রম দফতরের প্রাক্তন উচ্চপদস্থ আধিকারিক সুমিত্র চট্টোপাধ্যায় (Sumitra Chattopadhyay Joins BJP)।

কর্মসংস্থান নিয়ে রাজ্যকে কড়া আক্রমণ (Sumitra Chattopadhyay Joins BJP)!

Sumitra Chattopadhyay Joins BJP
Sumitra Chattopadhyay Joins BJP

দলে যোগ দিয়েই রাজ্যের শাসকদল তৃণমূল সরকারের কর্মসংস্থান নীতির বিরুদ্ধে সরব হন সুমিত্র চট্টোপাধ্যায়। শ্রম দফতরের দীর্ঘ অভিজ্ঞতার নিরিখে তিনি অভিযোগ করেন, একটি প্রশাসনিক আদেশের মাধ্যমে ‘এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ’-এ নাম নথিভুক্ত থাকা লক্ষ লক্ষ যুবকের তথ্য মুছে ফেলা হয়েছে। এক্সচেঞ্জের বদলে ‘এমপ্লয়মেন্ট ব্যাংক’ গড়া হয়েছিল যেখানে প্রায় ৪০ লক্ষ যুবক নথিভুক্ত ছিলেন। কিন্তু পরবর্তীতে ‘যুবশ্রী’ প্রকল্প চালু করে তা আবার বন্ধ করে দেওয়া হয়েছে। বর্তমানে ‘যুব সাথী’ প্রকল্পের অধীনে বেকার যুবকদের প্রতিদিন মাত্র ৫০ টাকা দেওয়া হচ্ছে, যা কর্মসংস্থানের নামে প্রহসন ছাড়া আর কিছুই নয় বলে মন্তব্য করেন তিনি (Sumitra Chattopadhyay Joins BJP)।

আরও পড়ুন (Sumitra Chattopadhyay Joins BJP)-

PM Modi 100 Million Instagram: ইনস্টাগ্রামের ইতিহাসে মোদির রেকর্ড, ১০ কোটি ফলোয়ার্স ছুঁলেন প্রথম রাষ্ট্রনেতা

ছাব্বিশের নির্বাচনের আগে বিজেপিতে একঝাঁক নতুন মুখ, (Kasturi Goswami Joins BJP) যোগ দিলেন ক্ষিতি গোস্বামীর কন্যা কস্তুরী

কেন্দ্রীয় মন্ত্রীর বার্তা (Sumitra Chattopadhyay Joins BJP)-

Sumitra Chattopadhyay Joins BJP
Sumitra Chattopadhyay Joins BJP

কেন্দ্রীয় মন্ত্রী ভূপেন্দ্র যাদব সুমিত্র চট্টোপাধ্যায়কে উত্তরীয় পরিয়ে দলে স্বাগত জানান। তিনি বলেন, “বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত বন্দে মাতরম দেশের মধ্যে জাতীয়তাবাদ ও দেশপ্রেমের চেতনা সুদৃঢ় করেছে। তাঁর পরিবারের সদস্যের বিজেপিতে যোগদান ‘সোনার বাংলা’ বা উন্নত বাংলা গড়ার লক্ষ্যে আমাদের অনুপ্রেরণা জোগাবে।”

 

Bengal liberty
Bengal liberty

Bengal Liberty is a platform dedicated to guerrilla, unfiltered, and independent journalism. Through YouTube, its official website, and various social media channels, Bengal Liberty seeks to present citizen journalism to the public with integrity and transparency. Editor: Bittu Roy Chowdhury