Suvendu Adhikari
Suvendu Adhikari

Suvendu Adhikari: রবীন্দ্রনাথের ছবি পোড়ানোয় ‘পুরস্কার’! মালদহে TMCP-র নতুন কমিটি নিয়ে তুঙ্গে বিতর্ক, সরব শুভেন্দু

Bengal Liberty Desk, ২৬ ফেব্রুয়ারি: বাঙালি অস্মিতা বনাম তোষণের রাজনীতি— ফের একবার উত্তপ্ত হয়ে উঠল মালদহের রাজনৈতিক মহল। বিশ্ববন্দিত নোবেলজয়ী কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ছবিতে আগুন ধরানোর ঘটনায় অভিযুক্ত তৃণমূল ছাত্র পরিষদ (TMCP) নেতা ফৈয়াজ আলমকে দলের নতুন জেলা কমিটিতে গুরুত্বপূর্ণ পদ দেওয়ায় শুরু হয়েছে তীব্র বিতর্ক। নিজের এক্স হ্যান্ডলে রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর দাবি, যেখানে এই ঘৃণ্য কাজের জন্য কঠোর শাস্তি হওয়া উচিত ছিল, সেখানে দল তাকে ‘পুরস্কার’ দিয়ে উৎসাহিত করছে (Suvendu Adhikari)।

কী ঘটনা (Suvendu Adhikari)?

 

Suvendu Adhikari
Suvendu Adhikari

এক্স হ্যান্ডলে বিরোধী দলনেতা মনে করিয়ে দেন, গত ২ সেপ্টেম্বর মালদহ জেলার চাঁচল কলেজ ইউনিটের তৎকালীন সভাপতি এ.বি. সোহেলের নেতৃত্বে একটি বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছিল। সেই কর্মসূচিতেই এক নজিরবিহীন ও বিতর্কিত ঘটনা ঘটে— প্রকাশ্যে আগুন ধরিয়ে দেওয়া হয় বিশ্ববরেণ্য কবি রবীন্দ্রনাথ ঠাকুরের ছবিতে। ভাইরাল হওয়া ভিডিয়োতে (যার সত্যতা যাচাই করেনি Bengal Liberty) দেখা গিয়েছিল, হাসিমুখে রবি ঠাকুরের ছবি পোড়াচ্ছেন ছাত্রনেতা ফৈয়াজ আলম।

নতুন কমিটিতে পদপ্রাপ্তি ও বির্তক (Suvendu Adhikari)!

সম্প্রতি তৃণমূল ছাত্র পরিষদের মালদহ জেলা কমিটি ঘোষণা করা হয়েছে। আশ্চর্যজনকভাবে দেখা গিয়েছে, ওই তালিকায় ৬ নম্বর স্থানে এক্সিকিউটিভ মেম্বার হিসেবে নাম রয়েছে ফৈয়াজ আলমের। এই নিয়েই এক্স হ্যান্ডলে সরব হন বিরোধী দলনেতা।

তৃণমূলের বিরুদ্ধে বিরোধী দলনেতার অভিযোগ (Suvendu Adhikari)!

Suvendu Adhikari
Suvendu Adhikari

বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর দাবি, তৃণমূল প্রায়শই বাঙালি অস্মিতা ও মনীষীদের প্রতি শ্রদ্ধার কথা বললেও আদতে ভোটব্যাঙ্ক রক্ষা করতে তারা যেকোনও স্তরে নামতে পারে। সমাজবিরোধীদের তোষামোদ করা এবং তাদের পুরস্কৃত করাই এখন শাসকদলের প্রধান রাজনৈতিক কর্মসূচি হয়ে দাঁড়িয়েছে (Suvendu Adhikari)।

শুভেন্দুর মতে, বাঙালির আবেগ ও সংস্কৃতির ধারক রবীন্দ্রনাথের ছবি পুড়িয়ে প্রতিবাদ জানানো কেবল তৃণমূলের ‘অপসংস্কৃতি’তেই সম্ভব। এই ধরনের কাজের কুশীলবদের প্রশাসনিক বা দলীয় শাস্তি দেওয়ার বদলে পদ দেওয়া সাধারণ মানুষকে বিভ্রান্ত করার নামান্তর।

আরও পড়ুন (Suvendu Adhikari)-

হাইকোর্টের কড়া নির্দেশ(Suvendu Adhikari on OBC): বাতিলের মুখে পঞ্চায়েত প্রধানের ওবিসি শংসাপত্র, শুভেন্দুর নিশানায় শাসকদল!

Howrah Shootout Case: হাওড়ায় গুলি করে খুন, খবর করতে গিয়ে সাংবাদিক রক্তাক্ত! “আইনের শাসন নয় শাসকের ছায়া চলে?” কটাক্ষ শুভেন্দু অধিকারীর

বঙ্গ মনীষীদের অবমাননার দায়ে অভিযুক্তকে সাংগঠনিক পদে বসানোয় জেলা জুড়ে ক্ষোভের সৃষ্টি হয়েছে। বাঙালির গর্ব রবি ঠাকুরের অসম্মান এবং তার পরবর্তী এই ‘পুরস্কার’ বঙ্গ রাজনীতির ইতিহাসে এক কালো অধ্যায় হয়ে থাকবে বলেই মনে করছে রাজনৈতিক মহলের একাংশ (Suvendu Adhikari)।

 

Bengal liberty
Bengal liberty

Bengal Liberty is a platform dedicated to guerrilla, unfiltered, and independent journalism. Through YouTube, its official website, and various social media channels, Bengal Liberty seeks to present citizen journalism to the public with integrity and transparency. Editor: Bittu Roy Chowdhury