PM Narendra Modi
Bengal Liberty Desk, ২৬ ফেব্রুয়ারি: ভারত ও ইজরায়েলের ক্রমবর্ধমান কূটনৈতিক সম্পর্কের এক গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে গতকাল, বুধবার ইজরায়েলের সংসদ বা নেসেট-এর স্পিকার আমির ওহানা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বের ভূয়সী প্রশংসা করলেন। ইজরায়েলের সংসদের সর্বোচ্চ সম্মানে ভূষিত হলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ভারত ও ইজরায়েলের মধ্যে কৌশলগত সম্পর্ক শক্তিশালী করার ক্ষেত্রে অসাধারণ অবদানের স্বীকৃতি স্বরূপ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে সেদেশের সংসদে ‘স্পিকার অফ দ্য নেসেট’ মেডেল প্রদান করা হল। প্রথম ভারতীয় প্রধানমন্ত্রী হিসাবে এই সম্মানে ভূষিত হলেন মোদি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ রাষ্ট্রনায়ক হিসেবে বর্ণনা করে দুই দেশের সম্পর্কের গভীরতাকে আরও সুদৃঢ় করার বার্তা দিলেন আমির ওহানা (PM Narendra Modi)।
গণতন্ত্র ও নেতৃত্বের মেলবন্ধন (PM Narendra Modi)-
The first-ever recipient of the Medal of the Knesset:
Prime Minister of India @narendramodi 🇮🇱🇮🇳 pic.twitter.com/kseKFxWMnS
— Amir Ohana – אמיר אוחנה (@AmirOhana) February 25, 2026
আমির ওহানা তাঁর বার্তায় উল্লেখ করেন যে, প্রধানমন্ত্রী মোদির নেতৃত্বে ভারত আজ বিশ্বমঞ্চে এক শক্তিশালী কণ্ঠস্বর। তিনি বলেন, “ভারত ও ইজরায়েল কেবল কৌশলগত অংশীদার নয়, বরং আমরা অভিন্ন গণতান্ত্রিক মূল্যবোধের শরিক।” ওহানা বিশেষভাবে উল্লেখ করেন যে, মোদির দূরদর্শিতার কারণেই প্রতিরক্ষা থেকে প্রযুক্তি—প্রতিটি ক্ষেত্রে দুই দেশ অভাবনীয় সাফল্য পেয়েছে।
সন্ত্রাসবাদ দমনে এককাট্টা মনোভাব (PM Narendra Modi)-

এদিনের আলোচনায় আমির ওহানা সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের জিরো টলারেন্স নীতির প্রশংসা করেন। তিনি মনে করিয়ে দেন, প্রধানমন্ত্রী মোদি বরাবরই সন্ত্রাসবাদের বিরুদ্ধে বিশ্বকে ঐক্যবদ্ধ করার ডাক দিয়েছেন, যা ইজরায়েলের জাতীয় নিরাপত্তার ক্ষেত্রেও অত্যন্ত প্রাসঙ্গিক।
গতকাল, বুধবার ইজরায়েলে পৌঁছেছিলেন নরেন্দ্র মোদি। ইজরায়েলে প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু সস্ত্রীক অভ্যর্থনা জানান মোদিকে। এ দিন ইজরায়েলের সংসদে বক্তব্য রাখতে গিয়ে সন্ত্রাসবাদের বিরুদ্ধে জিরো টলারেন্সের কথা বলেন মোদিও। ইজ়রায়েলের উপর ৭ অক্টোবর হামাসের হামলার কড়া নিন্দা করেন ভারতের প্রধানমন্ত্রী।
আমির ওহানার বিশেষ উপহার ও সম্মান (PM Narendra Modi)-

উল্লেখ্য, এর আগেও আমির ওহানা ভারত সফরে এসে প্রধানমন্ত্রী মোদির হাতে ইজরায়েলি সংস্কৃতির বিশেষ স্মারক তুলে দিয়েছিলেন। এদিন তিনি পুনরায় সেই মৈত্রীর কথা স্মরণ করে জানান, ইজরায়েলের কাছে ভারত হলো ‘সবচেয়ে নির্ভরযোগ্য বন্ধু’। তিনি বলেন, “মোদিজি এমন একজন নেতা যিনি কেবল নিজের দেশের নন, বরং সমগ্র মানবতার উন্নতির কথা ভাবেন।”
আরও পড়ুন (PM Narendra Modi)
কংগ্রেসকে কোণঠাসা করে TMC-র প্রশংসায় মোদি (PM Modi Congress row)!
‘জয় মা কালী’ দিয়ে শুরু ‘চিত্ত যেথা ভয়শূন্য…’ দিয়ে শেষ! (PM Narendra Modi’s Letter) ‘সোনার বাংলা’ গড়ার আশায় বাংলার ভোটারদের উদ্দেশ্যে আবেগঘন চিঠি মোদির
‘মেডেল অফ দ্য নেসেট’ ও মোদি (PM Narendra Modi)
ইজরায়েলের সংসদে বক্তব্য রাখার পরে স্পিকার আমির ওহানা প্রধানমন্ত্রীকে এই পুরস্কারে সম্মানিত করেন। ভারত ও ইজ়রায়েলের মধ্যে কৌশলগত সম্পর্ক শক্তিশালী করা এবং নেতৃত্ব দেওয়ার ক্ষমতাকে কুর্নিশ জানিয়ে এই পুরস্কার দেওয়া হয়েছে।
আমির ওহানার এই বার্তা আন্তর্জাতিক মহলে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে, বিশেষ করে যখন মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতায় ভারতের ভূমিকা নিয়ে আলোচনা তুঙ্গে (PM Narendra Modi)।
