West Bengal Weather 2 March
Bengal Liberty Desk, ২ মার্চ, কলকাতা: বসন্তের আমেজ ফুরিয়ে রাজ্যে এখন দহনজ্বালার পূর্বাভাস। মার্চ মাসের শুরুতেই কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রার গ্রাফ দ্রুত উর্ধ্বমুখী। আলিপুর আবহাওয়া দফতরের মতে, আগামী ৪৮ ঘণ্টায় গরম আরও বাড়বে এবং এপ্রিল মাস নাগাদ বাংলার তাপমাত্রা রাজস্থানকেও টেক্কা দিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে (West Bengal Weather 2 March)।
কলকাতা ও দক্ষিণবঙ্গের আবহাওয়া (West Bengal Weather 2 March)-

আজ, সোমবার কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৪.২ ডিগ্রি সেলসিয়াস এবং দিনের সর্বোচ্চ তাপমাত্রা ৩২ থেকে ৩৪ ডিগ্রির আশেপাশে থাকতে পারে। আকাশ মূলত পরিষ্কার থাকবে এবং ভ্যাপসা গরমের কারণে অস্বস্তি বাড়বে। আগামীকাল, মঙ্গলবার দোল পূর্ণিমার দিনেও মনোরম বসন্তের বদলে ঘর্মাক্ত পরিস্থিতির মধ্যেই রঙের উৎসবে মাততে হবে দক্ষিণবঙ্গবাসীকে। তবে বাঁকুড়া, বীরভূম ও পুরুলিয়ার মতো পশ্চিমের জেলাগুলিতে তাপমাত্রা আরও কিছুটা বেশি অনুভূত হবে।
আরও পড়ুন (West Bengal Weather 2 March)-
Weather Update 1 March : মার্চের শুরুতেই তাপমাত্রার মুড সুইং! দক্ষিণবঙ্গে গরমের আভাস, উত্তরে বৃষ্টির সতর্কতা
West Bengal Weather Update 28 February: ফাল্গুনের শেষে বঙ্গে প্রকৃতির দ্বৈত রূপ, উত্তরে বৃষ্টির ভ্রুকুটি, দক্ষিণে চড়ছে পারদ
উত্তরবঙ্গের আবহাওয়া (West Bengal Weather 2 March)-

দক্ষিণের চড়া রোদের বিপরীতে উত্তরবঙ্গের পাহাড়ি জেলাগুলিতে আজও বৃষ্টির ভ্রুকুটি রয়েছে। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, দার্জিলিং, কালিম্পং এবং জলপাইগুড়িতে বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টির সম্ভাবনা আছে। সিকিমে তুষারপাতের সম্ভাবনা থাকলেও মালদা ও দুই দিনাজপুরে গরম বাড়বে। পাহাড়ে এখনও ভোরের দিকে শীতের আমেজ থাকলেও সমতলে পরিস্থিতি দ্রুত বদলাচ্ছে (West Bengal Weather 2 March)।

