Dhurandhar The Revenge runtime
Bengal Liberty, পৌলমী গোস্বামী, Kolkata:
বলিউডে ফের চর্চার কেন্দ্রবিন্দুতে ‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’(Dhurandhar The Revenge runtime)। মুক্তির তারিখ যত এগোচ্ছে, ততই বাড়ছে কৌতূহল। খবর মিলছে, ছবিটির দৈর্ঘ্য হতে পারে প্রায় চার ঘণ্টার কাছাকাছি , যা হলে সাম্প্রতিক সময়ে সবচেয়ে লম্বা হিন্দি ছবিগুলোর মধ্যে অন্যতম হয়ে উঠতে পারে এই সিক্যুয়েল।
রানটাইম নিয়েই জল্পনা Dhurandhar The Revenge runtime
পরিচালক আদিত্য ধর -এর এই ছবির সম্ভাব্য সময়সীমা নিয়ে বিভিন্ন মহলে ভিন্ন ভিন্ন তথ্য ভাসছে (Dhurandhar The Revenge runtime)। কোথাও বলা হচ্ছে ৩ ঘণ্টা ৪০ মিনিট, আবার কোথাও শোনা যাচ্ছে প্রায় ৩ ঘণ্টা ৫৫ মিনিট পর্যন্ত পৌঁছতে পারে ছবির দৈর্ঘ্য। যদি ২৩৫ মিনিট সত্যিই চূড়ান্ত হয়, তাহলে তা নিঃসন্দেহে বড়সড় নজির গড়বে।
প্রথম পর্বের সময়সীমা ছিল প্রায় ৩ ঘণ্টা ৩৪ মিনিট। অর্থাৎ সিক্যুয়েলটি আরও দীর্ঘ হতে চলেছে এমনটাই ইঙ্গিত মিলছে।

‘এলওসি কার্গিল’-এর কাছাকাছি? Dhurandhar: The Revenge runtime
দীর্ঘতম হিন্দি ছবির প্রসঙ্গে এখনও শীর্ষস্থানে রয়েছে LOC Kargil, পরিচালনায় J. P. Dutta। সেই ছবির দৈর্ঘ্য ছিল ৪ ঘণ্টা ৭ মিনিট। গুঞ্জন যদি সত্যি হয়, তবে ২৬ বছর পর দ্বিতীয় দীর্ঘতম হিন্দি চলচ্চিত্র হিসেবে জায়গা করে নিতে পারে ‘ধুরন্ধর ২’।
তবে চূড়ান্ত সিদ্ধান্ত নির্ভর করছে সম্পাদনার শেষ ধাপ এবং Central Board of Film Certification-এর শংসাপত্রের উপর। আনুষ্ঠানিক ঘোষণা না হওয়া পর্যন্ত সবটাই জল্পনা।

তারকাখচিত কাস্ট Dhurandhar: The Revenge runtime
এই সিক্যুয়েলে মুখ্য ভূমিকায় থাকছেন রণবীর সিং। তাঁর সঙ্গে পর্দা ভাগ করবেন সঞ্জয় দত্ত, অর্জুন রামপাল, আর. মাধবন এবং সারা অর্জুন। রেহমান ডাকাইতের চরিত্রে প্রশংসিত অক্ষয় খান্নাকে নাকি দেখা যেতে পারে ফ্ল্যাশব্যাক দৃশ্যে। এছাড়াও চর্চায় রয়েছে Vicky Kaushal-এর বিশেষ উপস্থিতি। শোনা যাচ্ছে, তিনি হয়তো ফিরতে পারেন ‘উরি: দ্য সার্জিক্যাল স্ট্রাইক’-এর মেজর বিহান সিং শেরগিলের চরিত্রে।
উত্তেজনা তুঙ্গে Dhurandhar: The Revenge runtime
প্রেক্ষাগৃহে মুক্তির দিন ঘনিয়ে আসতেই অনুরাগীদের প্রত্যাশা আকাশছোঁয়া। প্রথম ছবির সাফল্যের পর দ্বিতীয় অধ্যায় আরও বড় ক্যানভাসে তৈরি হয়েছে বলেই ইঙ্গিত। এখন দেখার, সময়সীমার রেকর্ডের পাশাপাশি বক্স অফিসেও নতুন ইতিহাস গড়তে পারে কি না ‘ধুরন্ধর ২’।


