CPM Protest Voter Rights
Bengal Liberty Desk, ৫ মার্চ, কলকাতা: ভোটার তালিকা সংশোধন নিয়ে তীব্র উত্তেজনার আবহে নির্বাচন কমিশনের রাজ্য দফতরের সামনে লাগাতার অবস্থান কর্মসূচিতে নামল বামেরা। দাবি— বৈধ ভোটারদের নাম তালিকা থেকে বাদ দেওয়ার চেষ্টা হচ্ছে, যা কোনওভাবেই মেনে নেওয়া হবে না।
কী ঘটেছে (CPM Protest Voter Rights)?

গতকাল, বুধবার শহরের টি বোর্ড চত্বর থেকে মিছিল শুরু করে বাম শিবির। মিছিলে পা মেলান বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু, সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম, বাম নেতা সুজন চক্রবর্তী সহ একাধিক নেতৃত্ব। তাঁদের উদ্দেশ্য ছিল রাজ্যের মুখ্য নির্বাচন আধিকারিক মনোজ আগরওয়ালের হাতে সরাসরি স্মারকলিপি তুলে দেওয়া। কিন্তু সিইওর সঙ্গে সাক্ষাৎ হয়নি। অধস্তন আধিকারিকের মাধ্যমে স্মারকলিপি জমা দেওয়ার প্রস্তাব দেওয়া হলেও তা নাকচ করেন বাম নেতারা। তাঁদের বক্তব্য, এত গুরুতর অভিযোগ থাকলে সরাসরি সিইওর সঙ্গে আলোচনা প্রয়োজন (CPM Protest Voter Rights)।
কেন অবস্থান (CPM Protest Voter Rights)?

সাক্ষাৎ না হওয়ায় সিইও দফতরের সামনেই অবস্থানে বসে পড়েন নেতা-কর্মীরা। কালো ত্রিপল পেতে রাতভর ধর্না চলে। আজ, বৃহস্পতিবার সেখানেই হবে সমাবেশ। তাদের স্পষ্ট বার্তা— মনোজ আগরওয়ালের সঙ্গে দেখা না হওয়া পর্যন্ত কর্মসূচি প্রত্যাহার নয়।
অবস্থান কর্মসূচির সামনের সারিতে রয়েছেন ‘ক্যাপ্টেন’ নামে পরিচিত যুবনেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায়। তাঁর দাবি, বৈধ ভোটারদের নাম বাদ গেলে কমিশনকে তার জবাব দিতেই হবে। ভোটাধিকার কেড়ে নেওয়ার চেষ্টা বরদাস্ত করা হবে না। বাম নেতৃত্বের বক্তব্য, রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে ভোটার তালিকা নিয়ে অসংখ্য অভিযোগ জমা পড়ছে। বহু বৈধ ভোটারের নাম হঠাৎ করে বাদ যাচ্ছে বলেই তাঁদের দাবি। তাই এই বিষয়টিকে শুধুমাত্র দফতরী প্রক্রিয়ার মধ্যে আটকে না রেখে স্বচ্ছ ও প্রকাশ্য আলোচনার মাধ্যমে দ্রুত সমাধান চাওয়া হচ্ছে।
আরও পড়ুন (CPM Protest Voter Rights)-
বিজেপির পথেই সিপিএম! (CPIM Bangla Bachao) জনমত নিয়ে ইস্তেহার গড়তে ‘বাংলা বাঁচাও’ ওয়েবসাইট চালু
SIR Final Electoral Roll 2026: SIR শেষে প্রকাশ চূড়ান্ত ভোটার তালিকা, রাজ্যে ভোটার ৭.০৪ কোটি, বাদ ৬৩ লক্ষের বেশি নাম

এখন সব নজর রাজ্যের মুখ্য নির্বাচন আধিকারিক মনোজ আগরওয়ালের দিকে। তিনি কি প্রতিনিধিদলের সঙ্গে সরাসরি বৈঠকে বসবেন? নাকি অনড় অবস্থানের জেরে আন্দোলন আরও বিস্তৃত আকার নেবে? রাজনৈতিক মহলে জল্পনা ক্রমেই বাড়ছে (CPM Protest Voter Rights)।
