Weather forecast
Bengal Liberty, ৮ মার্চ :
রবিবাসরীয় সকাল থেকেই আকাশের মুখভার (Weather update 8 March)। ভরা বসন্তের সময়ে হঠাৎই আবহাওয়ার এমন বদলে অবাক রাজ্যবাসী। আংশিক মেঘলা আকাশের সঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টি, আর তার সঙ্গেই রয়েছে বজ্রপাত ও ঝড়ের সম্ভাবনা। রাজ্যের বিভিন্ন জেলায় সতর্কবার্তা জারি করেছে আবহাওয়া দপ্তর। আবহাওয়াবিদদের মতে, এই অসময়ের বৃষ্টিতে বিশেষ করে চাষের জমিতে ক্ষতির আশঙ্কা তৈরি হয়েছে (Weather update 8 March)।

কলকাতার আবহাওয়া (Weather update 8 March)
রবিবার শহর কলকাতার আকাশ মূলত আংশিক মেঘলা থাকবে। কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আবহাওয়া দপ্তর সূত্রে জানা গেছে, এদিন শহরের সর্বনিম্ন তাপমাত্রা ২৩.৯ ডিগ্রি সেলসিয়াস। শনিবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১.৪ ডিগ্রি সেলসিয়াস।
আজ, রবিবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা প্রায় ৩২ ডিগ্রি এবং সর্বনিম্ন তাপমাত্রা প্রায় ২৪ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকতে পারে। মেঘলা আকাশ ও বৃষ্টির কারণে তাপমাত্রায় সামান্য স্বস্তি মিললেও আর্দ্রতা কিছুটা বাড়তে পারে বলেই পূর্বাভাস।

দক্ষিণবঙ্গের আবহাওয়া (Weather update 8 March)
আজ, রবিবার দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে।
আগামী সোমবার ও মঙ্গলবার পরিস্থিতি আরও খারাপ হতে পারে। কলকাতা, হাওড়া, হুগলি, দক্ষিণ ২৪ পরগনা, উত্তর ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
এছাড়া বুধবার উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, মুর্শিদাবাদ এবং নদিয়াতেও বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

উত্তরবঙ্গের আবহাওয়া (Weather update 8 March)
উত্তরবঙ্গেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রবিবার দার্জিলিং, জলপাইগুড়ি , কলিঙপং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং উত্তর দিনাজপুরে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
আগামী সোমবার, মঙ্গলবার ও বৃহস্পতিবার এই অঞ্চলে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। সেই তালিকায় রয়েছে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, কোচবিহার, উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদা। তবে বুধবার মূলত পাহাড় ও সংলগ্ন জেলাগুলি, অর্থাৎ দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার ও কোচবিহারে বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
Weather News: রবিবার থেকে আবহাওয়ার আমূল পরিবর্তন ঘটবে | West Bengal | Bengal Liberty
👉 https://t.co/76TihMu8LK#WestBengal #weathernews #WeatherAlert #WestBengalNews #BengalLiberty pic.twitter.com/NqQWvkiLsH— Bengal Liberty (@bengalliberty1) March 7, 2026
আবহাওয়াবিদদের মতে, এই বৃষ্টির জেরে কিছুটা তাপমাত্রা কমতে পারে। তবে বজ্রপাত ও দমকা হাওয়ার আশঙ্কা থাকায় সাধারণ মানুষ ও কৃষকদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

