West Bengal Weather 9 March
Bengal Liberty Desk, ৭ মার্চ, কলকাতা: বসন্তের শুরুতেই খামখেয়ালি আবহাওয়ার সাক্ষী থাকছে রাজ্য। আজ, শনিবার সকাল থেকেই কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় হালকা কুয়াশার দাপট দেখা গিয়েছে। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, আজ আকাশ মূলত পরিষ্কার থাকলেও আগামীকাল, রবিবার থেকে আবহাওয়ার আমূল পরিবর্তন ঘটবে। বঙ্গোপসাগরে তৈরি হওয়া বিপরীত ঘূর্ণাবর্তের প্রভাবে রাজ্যে জলীয় বাষ্প ঢুকতে শুরু করেছে, যার ফলে বৃষ্টির অনুকূল পরিস্থিতি তৈরি হচ্ছে (West Bengal Weather 7 March)।
কলকাতা ও দক্ষিণবঙ্গের আবহাওয়া (West Bengal Weather 7 March)-

আজ কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩২ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৩ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। আজ বৃষ্টির সম্ভাবনা না থাকলেও সোমবার বা মঙ্গলবার কলকাতায় হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
আগামীকাল, রবিবার থেকে দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলোতে বিশেষ করে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং বাঁকুড়ায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সোমবার থেকে বৃষ্টি বাড়তে পারে এবং কিছু জেলায় ৩০-৪০ কিমি বেগে দমকা হাওয়া বইতে পারে। বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়াতেও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
আরও পড়ুন (West Bengal Weather 7 March)-
West Bengal Weather 6 March: চড়ছে পারদ, সপ্তাহান্তেই বৃষ্টির ভ্রুকুটি! রবি থেকে আবহাওয়ার বড় পরিবর্তনের ইঙ্গিত!
West Bengal Weather 5 March: রোদঝলমলে দিনের শেষে বৃষ্টির পূর্বাভাস, হোলির রেশ কাটতেই রাজ্যে আবহাওয়ার ভোলবদল!
উত্তরবঙ্গের আবহাওয়া (West Bengal Weather 7 March)-
উত্তরবঙ্গের পার্বত্য জেলা যেমন দার্জিলিং ও কালিম্পঙে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাকি জেলাগুলোতে আবহাওয়া মূলত শুষ্ক থাকবে। আগামী ২৪ ঘণ্টায় উত্তরের জেলাগুলোতে তাপমাত্রার বিশেষ পরিবর্তন হবে না, তবে ভোরের দিকে হালকা শীতের আমেজ বজায় থাকবে।
হলুদ সতর্কতা জারি (West Bengal Weather 7 March)-
আগামীকাল, রবিবারই হলুদ সতর্কতা জারি করা হয়েছে উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি এবং কালিম্পঙ জেলায়। এই জেলাগুলির এক বা দুটি জায়গায় ঝোড়ো হাওয়া (৩০-৪০ কিমি/ঘণ্টা) এবং বজ্রপাত সহ ঝড়ো হাওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে IMD।
এরপর সোম ও মঙ্গলবার ৩০-৪০ কিমি/ঘণ্টা বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস। মঙ্গলবার বজ্রপাত সহ ঝোড়ো হাওয়া বইতে পারে উত্তরবঙ্গের কোচবিহার, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারের মতো জেলার একাংশে।
