West Bengal Weather 11 March
Bengal Liberty Desk, ৬ মার্চ, কলকাতা: মার্চ মাসের শুরু থেকেই দক্ষিণবঙ্গে দাপট দেখাতে শুরু করেছে গরম। ভোরের দিকে হালকা শীতের অনুভূতি থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গেই বাড়ছে ভ্যাপসা গরম। তবে এই শুষ্ক আবহাওয়ার স্থায়িত্ব খুব বেশিদিন নয়। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, আগামী রবিবার থেকে বুধবার পর্যন্ত উত্তর এবং দক্ষিণ—উভয় বঙ্গের জেলাগুলিই বিক্ষিপ্তভাবে বৃষ্টিতে ভিজতে পারে (West Bengal Weather 6 March)।
কলকাতা ও দক্ষিণবঙ্গের আবহাওয়া (West Bengal Weather 6 March)-
আজ, শুক্রবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৩.৩ ডিগ্রি সেলসিয়াস। গতকাল, বৃহস্পতিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২১.৬ ডিগ্রি সেলসিয়াস। গতকাল শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২.৬ ডিগ্রি সেলসিয়াস। এদিন কলকাতায় আকাশ মূলত পরিষ্কার থাকবে। বৃষ্টির কোনও সম্ভাবনা নেই।
রবিবার থেকে জেলাগুলিতে বৃষ্টির পূর্বাভাস (West Bengal Weather 6 March)

আগামীকাল, শনিবার পর্যন্ত আবহাওয়া শুষ্ক থাকলেও রবি ও সোমবার থেকে আবহাওয়ার খামখেয়ালিপনা শুরু হবে। পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে রবিবার থেকে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে উপকূলীয় জেলাগুলোতে মেঘলা আকাশ ও ভ্যাপসা গরম বাড়তে পারে।
আরও পড়ুন (West Bengal Weather 6 March)-
West Bengal Weather 5 March: রোদঝলমলে দিনের শেষে বৃষ্টির পূর্বাভাস, হোলির রেশ কাটতেই রাজ্যে আবহাওয়ার ভোলবদল!
West Bengal Weather 4 March: বসন্ত বিদায়, বঙ্গে চড়ছে পারদ! সপ্তাহান্তে বৃষ্টির ইঙ্গিত হাওয়া অফিসের
উত্তরবঙ্গের আবহাওয়া (West Bengal Weather 6 March)-
উত্তরবঙ্গের জেলাগুলিতেও আগামী কয়েক দিন বিচ্ছিন্নভাবে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে সমতলে তাপমাত্রার বিশেষ পরিবর্তন হবে না।
আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী ৪৮ ঘণ্টায় উত্তর ও দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রার বড় কোনও রদবদল হবে না। রবিবার থেকে আকাশ মেঘলা হতে শুরু করলে রাতের তাপমাত্রা ২-৩ ডিগ্রি বাড়তে পারে।
