Kolkata Weather Update 12 March
Kolkata Weather Update 12 March

West Bengal Weather 5 March: রোদঝলমলে দিনের শেষে বৃষ্টির পূর্বাভাস, হোলির রেশ কাটতেই রাজ্যে আবহাওয়ার ভোলবদল!

Bengal Liberty Desk, ৫ মার্চ, কলকাতা: মার্চ মাসের শুরুতেই বসন্তের আমেজ সরিয়ে কড়া রোদের দাপট শুরু হয়েছে দক্ষিণবঙ্গে। তবে এই রোদঝলমলে পরিষ্কার আকাশের স্থায়িত্ব খুব বেশিদিন নয়। গতকাল, বুধবার এবং আগামীকাল, বৃহস্পতিবার আবহাওয়া মূলত শুষ্ক থাকলেও, সপ্তাহের শেষে রাজ্যজুড়ে বৃষ্টির ভ্রুকুটি দেখা দিচ্ছে। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী রবিবার থেকে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে (West Bengal Weather 5 March)।

রবিবার থেকে জেলাগুলিতে বৃষ্টির সতর্কতা (West Bengal Weather 5 March)-

আবহাওয়াবিদদের মতে, আগামী শনিবার থেকে আবহাওয়া বদলাতে শুরু করবে এবং আকাশ আংশিক মেঘলা হবে। আগামী রবিবার থেকে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং বাঁকুড়া জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সোমবার থেকে এই বৃষ্টির দাপট বাড়তে পারে এবং বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া ও হুগলি জেলাতেও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে (West Bengal Weather 5 March)।

আগামী শুক্রবার এবং শনিবার পর্যন্ত রাজ্যের তাপমাত্রা খুব একটা হেরফের হবে না। তবে আকাশ মেঘলা হতে শুরু করলে রাতের তাপমাত্রা ২-৩ ডিগ্রি বাড়তে পারে।

আরও পড়ুন (West Bengal Weather 5 March)-

West Bengal Weather 4 March: বসন্ত বিদায়, বঙ্গে চড়ছে পারদ! সপ্তাহান্তে বৃষ্টির ইঙ্গিত হাওয়া অফিসের

West Bengal Weather 3 March: রঙের উৎসবে রোদের দাপট, বঙ্গে চড়ছে পারদ, বৃষ্টির সম্ভাবনা কোন জেলায়?

উত্তরবঙ্গের আবহাওয়া (West Bengal Weather 5 March)-

দার্জিলিং ও কালিম্পং সহ পার্বত্য জেলাগুলিতেও হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে শুক্রবার পর্যন্ত উত্তরবঙ্গের জেলাগুলিতে আবহাওয়ার বিশেষ কোনও পরিবর্তন হবে না।

 

Bengal liberty
Bengal liberty

Bengal Liberty is a platform dedicated to guerrilla, unfiltered, and independent journalism. Through YouTube, its official website, and various social media channels, Bengal Liberty seeks to present citizen journalism to the public with integrity and transparency. Editor: Bittu Roy Chowdhury