Gyanesh Kumar WB Protest
Gyanesh Kumar WB Protest

Gyanesh Kumar WB Protest: ভোটের আগে উত্তপ্ত বাংলা, বেলুড় থেকে দক্ষিণেশ্বর ফের বিক্ষোভের মুখে জ্ঞানেশ কুমার

Bengal Liberty Desk, ১০ মার্চ, কলকাতা: ফের ঘটনার পুনরাবৃত্তি। আসন্ন বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে এখন থেকেই পশ্চিমবঙ্গের হাওয়া বেশ গরম। সেই পরিস্থিতিতেই তিন দিনের সফরে রাজ্যে এসে মন্দির দর্শন, প্রশাসনিক বৈঠক সহ সবকিছুরই কেন্দ্রবিন্দুতে উঠে এলেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। আজ, মঙ্গলবার সকালে বেলুর মঠ থেকে দক্ষিণেশ্বর মন্দির দর্শনের মাঝেই আবারও বিক্ষোভের মুখে পড়তে হল তাঁকে। একই সঙ্গে শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করার বার্তা দিল নির্বাচন কমিশন, অন্যদিকে তাঁর বিরুদ্ধেই সংসদে ইমপিচমেন্টের প্রস্তুতি শুরু করেছে তৃণমূল (Gyanesh Kumar WB Protest)।

বেলুড় মঠ থেকে শান্তিপূর্ণ ভোটের বার্তা কমিশনের (Gyanesh Kumar WB Protest)

Gyanesh Kumar WB Protest
Gyanesh Kumar WB Protest

তিন দিনের পশ্চিমবঙ্গ সফরের দ্বিতীয় দিনে মঙ্গলবার ভোরেই জ্ঞানেশ কুমার পৌঁছে যান বেলুড় মঠ। সকাল সকাল তিনি মঠের মূল মন্দিরে পুজো দেন এবং পরে অধ্যক্ষ স্বামী গৌতমানন্দ জি মহারাজের সঙ্গে সাক্ষাৎ করেন। মঠ থেকে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, “এ বারের বিধানসভা নির্বাচন যেন সম্পূর্ণ শান্তিপূর্ণ ও হিংসামুক্ত হয়, তা নিশ্চিত করতে বদ্ধপরিকর নির্বাচন কমিশন”। তাঁর কথায়, কোথাও কোনও অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে, সে দিকে বিশেষ নজর রাখা হবে।

উল্লেখ্য, এই সফরে কমিশনের ফুল বেঞ্চও তাঁর সঙ্গে রয়েছে। ইতিমধ্যেই গতকাল, সোমবার রাজ্যের পুলিশ ও প্রশাসনের শীর্ষ আধিকারিকদের সঙ্গে বৈঠক করেছে কমিশন। বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গেও আলাদা করে আলোচনা হয়েছে। কমিশনের প্রাথমিক পর্যবেক্ষণ, কিছু ক্ষেত্রে সমস্যা থাকলেও রাজ্যে ভোট করানোর মতো পরিস্থিতি বিদ্যমান, আইনশৃঙ্খলা পরিস্থিতিও পুরোপুরি ভেঙে পড়েনি।

দক্ষিণেশ্বর যাওয়ার পথে বিক্ষোভ (Gyanesh Kumar WB Protest)!

Gyanesh Kumar WB Protest
Gyanesh Kumar WB Protest

বেলুড় মঠ থেকে বেরিয়ে জ্ঞানেশ কুমার রওনা দেন দক্ষিণেশ্বর কালী মন্দিরের উদ্দেশ্যে। অভিযোগ, সেই পথেই তাঁকে কালো পতাকা দেখান একদল বিক্ষোভকারী। এর আগের দিন সোমবার কালীঘাট কালী মন্দিরে পুজো দিতে গিয়েও একই ধরনের বিক্ষোভের মুখে পড়তে হয়েছিল তাঁকে। বিক্ষোভকারীরা ‘গো ব্যাক’ স্লোগান তুলে অভিযোগ করেন, এসআইআর প্রক্রিয়ার মাধ্যমে ভোটার তালিকা থেকে অনেকের নাম অন্যায়ভাবে বাদ দেওয়া হয়েছে।

আরও পড়ুন (Gyanesh Kumar WB Protest)-

Gyanesh Kumar Kalighat Temple Protest: মুখ্যমন্ত্রীর পাড়ায় কমিশনারকে ঘিরে বিক্ষোভ, কালীঘাটে উঠল ‘গো ব্যাক’ স্লোগান!

Kerala Assembly Election 2026: কেরালা বিধানসভা নির্বাচনের প্রস্তুতি তুঙ্গে, কোচি সফরে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার

ইমপিচমেন্টের প্রস্তুতি তৃণমূলের (Gyanesh Kumar WB Protest)

Gyanesh Kumar WB Protest
Gyanesh Kumar WB Protest

অপরদিকে, মুখ্য নির্বাচন কমিশনারের বিরুদ্ধে সংসদে ইমপিচমেন্ট প্রস্তাব আনার প্রস্তুতি শুরু করেছে রাজ্যের শাসক দল তৃণমূল। সাংবিধানিক পদাধিকারীর বিরুদ্ধে ইমপিচমেন্ট আনতে গেলে অন্তত ১০০ জন সাংসদের স্বাক্ষর প্রয়োজন। লোকসভা ও রাজ্যসভা মিলিয়ে তৃণমূলের সাংসদ সংখ্যা ৪২ হওয়ায়, সমমনা বিরোধী দলগুলির সমর্থন জোগাড়ের দিকেই এখন নজর দিচ্ছে দলটি। রাজনৈতিক টানাপোড়েন, প্রশাসনিক প্রস্তুতি এবং একাধিকবার বিক্ষোভ, সব মিলিয়ে আসন্ন নির্বাচন ঘিরে পশ্চিমবঙ্গের পরিস্থিতি ক্রমশই আরও উত্তেজনাপূর্ণ হয়ে উঠছে।

 

Bengal liberty
Bengal liberty

Bengal Liberty is a platform dedicated to guerrilla, unfiltered, and independent journalism. Through YouTube, its official website, and various social media channels, Bengal Liberty seeks to present citizen journalism to the public with integrity and transparency. Editor: Bittu Roy Chowdhury