Pakistan Airstrike in Afghanistan
Bengal Liberty, ১৩ মার্চ :
আফগানিস্তানের আকাশে ফের যুদ্ধের কালো ছায়া (Pakistan Airstrike in Afghanistan)। শুক্রবার ভোর থেকে রাজধানী কাবুল সহ একাধিক শহরে পাকিস্তানের বায়ুসেনা লাগাতার বোমাবর্ষণ চালিয়েছে বলে অভিযোগ। হামলার জেরে শিশু ও মহিলা-সহ অন্তত পাঁচ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে, আহত হয়েছে বহু। যদিও এই অভিযোগের বিষয়ে পাকিস্তানের সেনাবাহিনীর পক্ষ থেকে এখনও পর্যন্ত কোনও প্রতিক্রিয়া মেলেনি। সাম্প্রতিক এই হামলা ঘিরে নতুন করে উত্তেজনা ছড়িয়েছে আফগানিস্তান-পাকিস্তান সম্পর্কের মধ্যে (Pakistan Airstrike in Afghanistan)।

কাবুল থেকে কন্দহর-বোমাবর্ষণে মৃত একাধিক (Pakistan Airstrike in Afghanistan)
আফগানিস্তানের রাজধানী কাবুলে পাকিস্তানের বিমান হামলার বিষয়টি নিশ্চিত করেছেন কাবুল পুলিশের মুখপাত্র খালিদ জাদরান। তাঁর দাবি, কাবুলের পাশাপাশি কন্দহর, পক্তিয়া এবং পক্তিকা প্রদেশেও বোমাবর্ষণ করা হয়েছে। কন্দহর বিমানবন্দরের কাছে একটি তেলের ডিপোকেও লক্ষ্য করে হামলা চালানো হয়েছে বলে অভিযোগ। এই হামলায় অন্তত ৫ জনের মৃত্যু হয়েছে, যাঁদের মধ্যে শিশু ও মহিলাও রয়েছেন। আহত হয়েছেন বহু মানুষ। তালিবান সূত্রের দাবি, পাকিস্তানের বায়ুসেনা বেছে বেছে জনবসতিপূর্ণ এলাকাগুলিকেই নিশানা করছে। ফলে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে।

পাল্টা হুঁশিয়ারি তালিবানের (Pakistan Airstrike in Afghanistan)
পাকিস্তানের এই হামলার তীব্র নিন্দা করে তালিবান প্রশাসন কড়া হুঁশিয়ারি দিয়েছে। আফগানিস্তানের বল্খ প্রদেশের তালিবান গভর্নরের মুখপাত্র হাজি জাহিদ বলেছেন, পাকিস্তান যদি অবিলম্বে হামলা বন্ধ না করে, তবে তার জবাব আরও বড় আকারে দেওয়া হবে। এমনকি পাকিস্তানের বড় শহর, ইসলামাবাদ ও করাচিকেও নিশানা করা হতে পারে বলে হুমকি দিয়েছেন তিনি।

নতুন করে যুদ্ধের ঘনঘটা (Pakistan Airstrike in Afghanistan)
গত কয়েক মাস ধরেই আফগানিস্তান ও পাকিস্তানের সম্পর্ক ক্রমশ তলানিতে ঠেকেছে। ফেব্রুয়ারির শেষ দিকে পাক-আফগান সীমান্তে নতুন করে উত্তেজনা ছড়ায়। আফগানিস্তানের পক্তিকা প্রদেশে পাকিস্তানের বিমান হামলার অভিযোগ ওঠে। আফগানিস্তানের দাবি, পাকিস্তানের জেএফ-১৭ যুদ্ধবিমান থেকে বোমাবর্ষণ করা হয়েছিল, যাতে বহু সাধারণ নাগরিক নিহত হন।
এর পর থেকেই দুই দেশের মধ্যে সংঘর্ষ আরও তীব্র আকার নেয়। তালিবানের দাবি, তারা পাল্টা আক্রমণে সীমান্ত সংলগ্ন একাধিক পাকিস্তানি সেনাচৌকি ধ্বংস করেছে। অন্যদিকে পাকিস্তানের সেনাবাহিনীর দাবি, তারা কোনও জনবসতিপূর্ণ এলাকায় নয়, বরং আফগানিস্তানের মাটিতে সক্রিয় জঙ্গি ঘাঁটিগুলিকেই নিশানা করে হামলা চালাচ্ছে।
Naushad Siddiqui: তৃণমূলকে চ্যালেঞ্জ নওশাদের@bengalliberty @SuvenduWB @BJP4Bengal @BJP4India @MamataOfficial @AITCofficial #bengalliberty #suvenduadhikari #BJP #mamatabanerjee #TMC #naushadsiddiqui #Indiansecularfront #westbengalelection2026 #westbengal #westbengalnews pic.twitter.com/rKqwFEacfW
— Bengal Liberty (@bengalliberty1) March 12, 2026
ইসলামাবাদের অভিযোগ, আফগানিস্তানের মাটি ব্যবহার করে জঙ্গি সংগঠনগুলি পাকিস্তানের ভিতরে বারবার হামলা চালাচ্ছে। তাই দেশের নিরাপত্তা ও নাগরিকদের সুরক্ষার স্বার্থেই আফগানিস্তানের ভেতরে জঙ্গি ঘাঁটির বিরুদ্ধে অভিযান চালানো হচ্ছে। তবে এই পারস্পরিক অভিযোগ ও পাল্টা অভিযোগের মধ্যেই সীমান্ত অঞ্চলে সংঘাত ক্রমশ আরও জটিল আকার নিচ্ছে।


