Iran - India relationship
Bengal Liberty, কলকাতা ১৪ মার্চ:
ইরান সরকারের প্রতিনিধি ডাঃ আবদুল মাজিদ হাকিম ইলাহী ভারত ও ইরানের সম্পর্ক নিয়ে বিস্তারিত ব্যাখ্যা করলেন (Iran – India relationship)। ইরান ভারতের পুরোনো বন্ধু সুপ্রিম লিডার আয়াতোল্লাহ আলি খামেনেই ভারতকে কোন চোখে দেখেন এবং বর্তমান যুদ্ধ পরিস্থিতি নিয়েও মুখ খুললেন আবদুল মাজিদকে (Iran – India relationship )। পাশাপশি যুদ্ধকালীন পরিস্থিতিতে তিনি একাধিক বিষয়ে নিয়ে মুখ খুললেন প্রকাশ্যে।

ইরানের প্রতিনিধির বক্তব্য (Iran – India relationship )
ডাঃ আবদুল মাজিদ হাকিম ভারত ও ইরানের সম্পর্ক নিয়ে প্রশংসায় পঞ্চমুখ। তিনি জানান, “ভারত আর ইরানের সম্পর্ক আজকের নয়। দুই দেশের মধ্যে সম্পর্কের সূচনা প্রায় ৫০০০ বছর আগে। ধীরে ধীরে সেই সম্পর্কের সেতুবন্ধন গড়ে উঠেছে। আমাদের সুপ্রিম লিডার আয়াতোল্লাহ আলি খামেনেই ভারতবর্ষকে কেন্দ্র করে একটি বই লিখেছিলেন। তাঁর মতে, ভারতের মানুষ খুব ভালো—তাদের ব্যবহার, খাওয়া-দাওয়া, ইতিহাস সব কিছুই অত্যন্ত সমৃদ্ধ। ভারত এমন একটি দেশ, যেখানে ব্যবসা-বাণিজ্য, খেলাধুলা, সংস্কৃতি ও ঐতিহ্য—সব ক্ষেত্রেই অগ্রগামী। ভারতের সঙ্গে আমাদের কোনো মনোমালিন্য নেই।”

যুদ্ধের প্রসঙ্গ নিয়েও মুখ খুললেন (Iran – India relationship )
“কোনো দেশই যুদ্ধে জড়াতে চায় না। খুবই দুর্ভাগ্যজনক যে আমাদের দেশ ইরানকে সরাসরি যুদ্ধে জড়াতে হচ্ছে। কিন্তু আমাদের সামনে আর কোনো রাস্তা খোলা নেই। রাষ্ট্র হিসেবে আমরা নিজেদের রক্ষা করছি। যেভাবে আমেরিকা ও ইসরায়েল যৌথ হামলা করেছিল, তাতে যুদ্ধ না করা ছাড়া আমাদের কাছে আর কোনো পথ খোলা ছিল না।”
ইরান যে ভারতের বন্ধু, তা আরও একবার স্পষ্ট হলো তাঁর বক্তব্যে। এবার দেখার বিষয়, আগামী দিনে আর কোন কোন জোট তৈরি হয়।
