CP Ajay Nanda
Bengal Liberty Desk, ১৭ মার্চ, কলকাতা: ছাব্বিশের বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা হতেই নির্বাচন কমিশন প্রশাসনিক স্তরে একাধিক বড় পরিবর্তন ঘটিয়েছে। ভোটের মুখে আইনশৃঙ্খলা ব্যবস্থাকে ঢেলে সাজাতেই ডিজি থেকে কলকাতা পুলিশ কমিশনার-একাধিক গুরুত্বপূর্ণ পদে পরিবর্তন করা হয়েছে। কলকাতা পুলিশের কমিশনার পদ থেকে সুপ্রতীম সরকারকে সরিয়ে নতুন সিপি হিসেবে দায়িত্ব দেওয়া হয় অজয় নন্দকে। দায়িত্বভার গ্রহণের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে প্রথমেই রাজ্যের ভোট নিয়ে কথা বলতে গিয়ে তিনি বলেন, “২ দফায় নির্বাচন। এটা আমাদের কাছে চ্যালেঞ্জের জায়গা। কিন্তু কলকাতা পুলিশ পারবে আশা করা যায়।” তারপরই তিনি আশা প্রকাশ করে বলেন, “আমাদের লক্ষ – শান্তিপূর্ণ নির্বাচন করানো (CP Ajay Nanda)।”
গিরিশ পার্ক হামলা নিয়ে মন্তব্য সিপির (CP Ajay Nanda)

আজ, মঙ্গলবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে অজয় নন্দ একাধিক বিষয়ে কথা বলেন। সবার প্রথমেই তিনি রাজ্যের আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের প্রস্তুতির কথা বলেন। বিশেষ করে, গত ১৪ মার্চ গিরিশ পার্ক এলাকায় রাজ্যের মন্ত্রী শশী পাঁজার বাড়িতে হামলার ঘটনার পর পুলিশ পরিস্থিতি সামলাতে সক্ষম বলে দাবি করেন তিনি। তারপরই কেন্দ্রীয় বাহিনীর অনুপস্থিতির অভিযোগ প্রসঙ্গে বলেন, “কেন্দ্রীয় বাহিনী নেই আমাদের কাছে বেশি। ফোর্স আমাদের আশেপাশে ছিল না সেই সময়। তাই বলে এটা নয় আমরা এই বিষয়ে পারদর্শী নয়।”
আরও পড়ুন (CP Ajay Nanda)-
West Bengal Police Reshuffle: ভোটের মুখে পুলিশে বড় রদবদল! ডিজি থেকে সিপি, নির্বাচন কমিশনের অপসারিত আধিকারিকদের নতুন দায়িত্ব দিল রাজ্য সরকার
লালবাজারে নতুন অধ্যায়(New Commissioner of Police): দায়িত্ব নিলেন অজয় কুমার নন্দ
নির্বাচন প্রস্তুতিতে কলকাতা পুলিশ কমিশনারের বক্তব্য (CP Ajay Nanda)
কলকাতা পুলিশ কমিশনার অজয় নন্দ মঙ্গলবার নির্বাচনী প্রস্তুতির বিষয়ে বলেন, “সোশ্যাল মিডিয়ায় ভুয়ো খবর ছড়ানো হলে, কলকাতা এবং জেলার অফিসাররা তা খতিয়ে দেখবে। পোস্টার ছেঁড়া, দেওয়াল লিখন ও অশান্তির ঘটনা থাকলে পুলিশ তদন্ত করবে।” এদিকে, নির্বাচনের সময় বোমা বা অস্ত্র উদ্ধারের মতো ঘটনা নিয়ে তিনি জানান, “তদন্ত চলছে এবং আমাদের অফিসাররা গ্রাউন্ড লেভেলে কাজ করছে।” পুলিশের প্রস্তুতির ওপর আত্মবিশ্বাসী তিনি। তাঁর কথায়, “আমরা সম্পূর্ণভাবে নির্বাচনের জন্য প্রস্তুত এবং ৩০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী এখনও আমাদের কাছে আছে।”
