EC Transfers WB Police SP
Bengal Liberty Desk, ১৭ মার্চ, কলকাতা: ছাব্বিশের বিধানসভা নির্বাচনের দামামা বাজতেই রাজ্যের পুলিশ প্রশাসনে বড়সড় রদবদল। মুখ্যসচিব ও স্বরাষ্ট্রসচিবকে সরানোর পর, আজ মঙ্গলবার এক নজিরবিহীন নির্দেশিকায় পশ্চিমবঙ্গের ১৩ জন পুলিশ সুপার (SP) ও উচ্চপদস্থ আধিকারিককে একযোগে বদলি করল নির্বাচন কমিশন। অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে মনে করছে প্রশাসনিক মহল (EC Transfers WB Police SP)।
নতুন নিয়োগ ও বদলির তালিকা (EC Transfers WB Police SP)-
কমিশনের নির্দেশ অনুযায়ী, রাজ্যের একাধিক স্পর্শকাতর ও গুরুত্বপূর্ণ পুলিশ জেলার দায়িত্বভার তুলে দেওয়া হয়েছে নতুন আধিকারিকদের হাতে। এই তালিকার প্রধান কয়েকজন হলেন-
পুষ্পা (IPS 2012): বারাসত পুলিশ জেলার নতুন এসপি (SP)।
কুমার সানি রাজ (IPS 2017): হুগলি গ্রামীণের পুলিশ সুপার।
জসপ্রীত সিং (IPS 2016): কোচবিহারের পুলিশ সুপার।
সূর্য প্রতাপ যাদব (IPS 2011): বীরভূমের পুলিশ সুপার।
ইশানী পাল (IPS 2013): ডায়মন্ড হারবার পুলিশ জেলার নতুন এসপি।
অনুপম সিং (IPS 2015): মালদা জেলার পুলিশ সুপার।
অংশুমান সাহা (IPS 2012): পূর্ব মেদিনীপুরের পুলিশ সুপার।
পাপিয়া সুলতানা (SPS 2015): পশ্চিম মেদিনীপুরের পুলিশ সুপার।
ইয়েলওয়াদ শ্রীকান্ত জগন্নাথরাও (IPS 2015): কলকাতা পুলিশের সেন্ট্রাল ডিভিশনের ডিসি (DC) হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
এছাড়াও বসিরহাট, মুর্শিদাবাদ, ইসলামপুর এবং জঙ্গিপুর পুলিশ জেলাতেও নতুন আধিকারিকদের নিয়োগ করা হয়েছে।
কমিশনের কড়া বার্তা (EC Transfers WB Police SP)-
নির্বাচন কমিশন স্পষ্ট নির্দেশ দিয়েছে যে, এই বদলি অবিলম্বে কার্যকর করতে হবে। নবনিযুক্ত আধিকারিকরা আগামীকাল, বুধবার সকাল ১১টার মধ্যে তাঁদের সংশ্লিষ্ট দফতরে কাজে যোগ দেবেন এবং সেই রিপোর্ট নবান্ন মারফত কমিশনে পাঠাতে হবে। নির্দেশিকায় আরও বলা হয়েছে যে, যে আধিকারিকদের সরিয়ে দেওয়া হলো, তাঁদের নির্বাচনের প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত নির্বাচন সংক্রান্ত কোনও দায়িত্বে রাখা যাবে না।

উল্লেখ্য, ভোট ঘোষণার কয়েক ঘণ্টার মধ্যেই রাজ্যের স্বরাষ্ট্রসচিব পদ থেকে সরানো হয় জগদীশপ্রসাদ মীনাকে। তবে তাঁকে সম্পূর্ণভাবে সরিয়ে না রেখে নির্বাচন কমিশন অন্য দায়িত্বে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে। কমিশন সূত্রে জানা গিয়েছে, তাঁকে তামিলনাড়ু বিধানসভা নির্বাচনের জন্য কেন্দ্রীয় নির্বাচন পর্যবেক্ষক হিসেবে নিয়োগ করা হচ্ছে।
একই রাতে মুখ্যসচিব পদ থেকেও সরিয়ে দেওয়া হয় নন্দিনী চক্রবর্তীকে। তাঁর জায়গায় নতুন মুখ্যসচিব হিসেবে দায়িত্ব পান দুশ্যন্ত নারিয়ালা। পাশাপাশি, স্বরাষ্ট্রসচিব পদে আনা হয়েছে সংঘমিত্রা ঘোষকে।
প্রশাসনিক পরিবর্তনের সঙ্গেই রাজ্য পুলিশের শীর্ষপদেও বড় রদবদল আনে নির্বাচন কমিশন। গতকাল, সোমবার ডিজি, কলকাতার পুলিশ কমিশনার (সিপি) এবং এডিজি (আইনশৃঙ্খলা) পদে নতুন আধিকারিকদের দায়িত্ব দেওয়া হয়েছে। ভোটের আগে আইনশৃঙ্খলা পরিস্থিতি সুনিশ্চিত করতে এই পদক্ষেপ বলে কমিশন সূত্রে ইঙ্গিত মিলেছে।
আরও পড়ুন-
লালবাজারে নতুন অধ্যায়(New Commissioner of Police): দায়িত্ব নিলেন অজয় কুমার নন্দ
Jagdish Prasad Meena Transfer: অপসারণের পরেই নতুন পোস্টিং! মীনাকে তামিলনাড়ুতে পাঠাচ্ছে কমিশন
রাজনৈতিক তাৎপর্য (EC Transfers WB Police SP)-

ভোটের মুখে জেলা পুলিশ স্তরে এমন বড় মাপের রদবদল কার্যত নজিরবিহীন। বিরোধী দলগুলোর পক্ষ থেকে দীর্ঘদিন ধরেই বেশ কিছু পুলিশ আধিকারিকের বিরুদ্ধে পক্ষপাতের অভিযোগ তোলা হচ্ছিল। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, ভোটারদের মধ্যে আস্থা ফেরাতে এবং প্রশাসনের ওপর দিল্লির নিয়ন্ত্রণ সুনিশ্চিত করতেই এই ‘অপারেশন ক্লিনিং’ শুরু করল নির্বাচন কমিশন।
নির্বাচন ঘোষণা হওয়ার মাত্র ৪৮ ঘণ্টার মধ্যে প্রশাসনের শীর্ষ থেকে জেলা স্তর পর্যন্ত এই রদবদল আগামী দিনে রাজ্যের নির্বাচনী লড়াইকে আরও চ্যালেঞ্জিং করে তুলল বলেই মনে করা হচ্ছে।
