Damage Control of TMC
Bengal Liberty, Kolkata:
প্রার্থী তালিকা প্রকাশ হতেই শাসক শিবিরে(TMC Candidate List Controversy) যেন চাপা আগুনে ঘি পড়েছে। ভোটের আগে রাজনৈতিক সমীকরণ মেলাতে গিয়ে তৃণমূল কংগ্রেসের অন্দরেই শুরু হয়েছে অসন্তোষ, বিদ্রোহ আর গোষ্ঠীসংঘর্ষ। উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ, প্রার্থী বাছাই ঘিরে একের পর এক ঘটনায় স্পষ্ট, ঘরের লড়াইই এখন তৃণমূলের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। কেউ দল ছাড়ছেন, কেউ প্রকাশ্যে হুঁশিয়ারি দিচ্ছেন, আবার কোথাও পরিস্থিতি সামাল দিতে নামাতে হচ্ছে পুলিশ। প্রার্থী তালিকা শুধু নির্বাচনী লড়াই নয়, তৃণমূলের অন্দরের লড়াইকেও সামনে এনে দিয়েছে, তা আর বলার অপেক্ষা রাখে না।

রাজগঞ্জে স্বপ্না বর্মণকে ঘিরে বিতর্ক, পদত্যাগ খগেশ্বরের (TMC Candidate List Controversy)
তৃণমূলের প্রার্থী তালিকা ঘোষণার কয়েক ঘণ্টার মধ্যেই রাজগঞ্জে দলীয় পদ থেকে ইস্তফা দিয়েছেন বহুবারের বিধায়ক খগেশ্বর। শুধু ইস্তফাই নয়, সরাসরি হুঁশিয়ারি দিয়ে তিনি দাবি করেছেন- “রাজগঞ্জে তৃণমূল প্রার্থী স্বপ্না বর্মণের হার নিশ্চিত।”
২০১৮ এশিয়াডে সোনা জেতা স্বপ্না বর্মণকে সম্প্রতি রাজনীতিতে আনা হয়। ফেব্রুয়ারিতে রাজ্যের দুই মন্ত্রী ব্রাত্য বসু ও চন্দ্রিমা ভট্টাচার্যের হাত ধরে তৃণমূলে যোগ দেন তিনি। শিলিগুড়ির মেয়র গৌতম দেবও সেই মঞ্চে উপস্থিত ছিলেন। পরবর্তীতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে তাঁকে সংবর্ধনা দেন। কিন্তু হঠাৎ করেই তাঁকে প্রার্থী করায় ক্ষুব্ধ হয়ে ওঠেন খগেশ্বর, যা রাজগঞ্জে তৃণমূলের অন্দরের দ্বন্দ্বকে প্রকাশ্যে এনে দিয়েছে।

মন্তেশ্বরে তৃণমূলের গোষ্ঠীসংঘর্ষ (TMC Candidate List Controversy)
পূর্ব বর্ধমানের মন্তেশ্বরে প্রার্থী ঘোষণার পর পরিস্থিতি রীতিমতো উত্তপ্ত হয়ে ওঠে। ফের সিদ্দিকুল্লা চৌধুরীর নাম ঘোষণা হতেই তাঁর অনুগামীরা উল্লাসে ফেটে পড়েন। বাজি ফাটানো, আবির খেলা শুরু হয়। কিন্তু সেই আনন্দই মুহূর্তে রূপ নেয় সংঘর্ষে। ব্লক সভাপতি আহমেদ হোসেনের গোষ্ঠীর সঙ্গে সিদ্দিকুল্লার অনুগামীদের দীর্ঘদিনের বিরোধ নতুন করে মাথাচাড়া দিয়ে ওঠে। দুই গোষ্ঠীর মধ্যে হাতাহাতি ও সংঘর্ষ ছড়িয়ে পড়ে এলাকায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বিশাল পুলিশবাহিনী নামানো হয় এবং শেষ পর্যন্ত লাঠিচার্জ করতে হয়। ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন।

👉 https://t.co/cobhc3sn3Q
TMC Candidate List: ৭৪ জন বিধায়ক বাদের খাতায়! | West Bengal Election | Election News | Bengal Liberty
All India Trinamool Congress#TMCWestBengal #WestBengalElection #election2026 #electionnews #BengalLiberty pic.twitter.com/PUTzbAIg6v— Bengal Liberty (@bengalliberty1) March 17, 2026
ক্যানিং পূর্বে প্রার্থী বদলে বিক্ষোভ (TMC Candidate List Controversy)
দক্ষিণ ২৪ পরগনার ক্যানিং পূর্বেও একই চিত্র। প্রার্থী বদল ঘিরে তীব্র ক্ষোভ ছড়িয়ে পড়েছে শাসকদলের অন্দরেই। শওকত মোল্লার পরিবর্তে বাহারুল ইসলামকে প্রার্থী করায় রাস্তায় নেমে বিক্ষোভ দেখান শওকত অনুগামীরা। জীবনতলা এলাকায় “আমাদের বিধায়ক, আমাদের থাক” স্লোগান তুলে প্রতিবাদে ফেটে পড়েন তাঁরা। প্রার্থী পরিবর্তনের এই সিদ্ধান্তে যে স্থানীয় স্তরে অসন্তোষ তীব্র আকার নিয়েছে, তা স্পষ্ট।
আরও পড়ুন :
TMC Internal Conflict: প্রার্থী তালিকা প্রকাশেই তৃণমূলে বিস্ফোরণ! আমডাঙা-মিনাখাঁয় বিক্ষোভ ও গোষ্ঠীসংঘর্ষে অস্থির শাসক শিবির
