Panihati Assembly constituency
Bengal Liberty, কলকাতা ১৯ মার্চ ২০২৬ :
প্রকাশ পেল রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপির দ্বিতীয় দফার প্রার্থী তালিকা। যুক্ত হয়েছে একাধিক নাম, তার সঙ্গে রয়েছে চমকও। পাশাপাশি পুরোনো অনেক নেতা-নেত্রীকেও গুরুত্ব দিচ্ছে বিজেপি।

লড়াইয়ে প্রস্তুত বিজেপি BJP second list WB
যেমন প্রথম দফার প্রার্থী তালিকায় খড়্গপুর সদর থেকে নির্বাচনে লড়ছেন ‘দাবাং’ দিলীপ ঘোষ। এই কেন্দ্র থেকেই ২০১৬ সালে ‘চাচা’ নামে বিখ্যাত কংগ্রেসের হেভিওয়েট নেতা জ্ঞান সিং সোনপালকে পরাজিত করেছিলেন দিলীপ।
আবার মানিকতলায় ঘরের ছেলের ঘর দীর্ঘদিনের দাপুটে নেতা তাপস রায় মানিকতলা বিধানসভাতে শ্রেয়া পাণ্ডের বিপক্ষে টিকিট দিয়েছে দল।
আবার দীর্ঘ সময় ধরে দলের বাইরে ছিলেন রীতেশ তিওয়ারি। ২০০৩-২০০৪ সাল থেকে বিজেপি করছেন রীতেশ। মাঝে সম্পর্ক খারাপ হলেও অন্য কোনো দলে যাননি। এবার কাশীপুর-বেলগাছিয়া কেন্দ্র থেকে লড়বেন রীতেশ তিওয়ারি।
রুপা গঙ্গোপাধ্যায় দীর্ঘ সময় ধরে বিজেপির সঙ্গেই যুক্ত। রাজ্যসভাতেও গিয়েছেন তিনি। এবার সোনারপুর দক্ষিণ কেন্দ্র থেকে লাভলী মৈত্রর বিরুদ্ধে লড়াইয়ের জন্য প্রস্তুত রূপা।

সব কিছুই এখন অতীত :
একটা সময় বিজেপির অন্দরে কানাঘুষো শোনা যেত শুভেন্দু বনাম দিলীপ বা সুকান্ত বনাম শুভেন্দু নিয়ে। কিন্তু এখন সবই অতীত। বাংলায় নতুন করে ‘নব জোয়ার’ আনতে এবং এই স্বৈরাচারী সরকারকে সরিয়ে দিতে নতুন-পুরোনো সবাই এক হয়েছে।
এবার দেখার, এই স্ট্র্যাটেজি দিয়ে বিজেপি আসন্ন বিধানসভা নির্বাচনে ‘পদ্ম’ ফোটাতে পারে কি না, সেটাই এখন দেখার কিন্তু একটা ব্যাপারে নিশ্চিত হারের গন্ধ পাচ্ছেন মমতা বন্দোপাধ্যায়।
