Raj-Subhasree at Annapurna Puja
Bengal Liberty, ২৭ মার্চ, কলকাতা:
বাঙালির বারো মাসে তেরো পার্বণ। আর সেই উৎসবের মেজাজ ধরা পড়ল টলিপাড়ার পাওয়ার কাপল রাজ চক্রবর্তী ও শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের (Raj-Subhasree at Annapurna Puja) আরবানার ফ্ল্যাটে। চৈত্র মাসের শুক্লপক্ষের তিথিতে প্রতি বছরের মতো এবারও নিষ্ঠাভরে অন্নপূর্ণা পুজোর আয়োজন করেছিলেন এই তারকা দম্পতি। তবে এবারও লাইমলাইট কেড়ে নিলেন চক্রবর্তী পরিবারের ‘অন্নপূর্ণা’ শুভশ্রী নিজেই

গৃহবধূ রূপে মুগ্ধতা (Raj-Subhasree at Annapurna Puja):
পর্দার গ্ল্যামারাস নায়িকা নন, এদিন শুভশ্রীকে দেখা গেল এক্কেবারে পারফেক্ট বাঙালি গৃহবধূ রূপে। পরনে সাবেকি সাজ, হাতে শাঁখা-পলা আর সোনার গয়নায় সেজেছিলেন তিনি। আরবানার ড্রয়িং রুমে রাজের ক্যামেরায় ধরা পড়ল শুভশ্রীর পুজো অর্চনার সেই স্নিগ্ধ মুহূর্ত। কখনও শাঁখ বাজিয়ে, কখনও পুজোর তদারকি করতে দেখা গেল তাঁকে।

পরিবার ও বন্ধুদের সমাগম (Raj-Subhasree at Annapurna Puja):
এবারের পুজোয় শুভশ্রীর বাপের বাড়ির সদস্য, রাজের পরিবারের লোকজন এবং কাছের বান্ধবীরা উপস্থিত ছিলেন। রাজ চক্রবর্তী সোশ্যাল মিডিয়ায় পুজোর একটি ভিডিও শেয়ার করেছেন, যেখানে দেখা যাচ্ছে ফুলে ফুলে সেজে উঠেছে তাঁদের বিলাসবহুল ফ্ল্যাট। তবে ইউভান ও ইয়ালিনিকে ভিডিওতে একঝলক দেখার জন্য মুখিয়ে ছিলেন ভক্তরা।

Modi Government Decision: যুদ্ধ পরিস্থিতির মাঝেই স্বস্তির খবর! পেট্রোল-ডিজেলের দামে বড় ছাড়https://t.co/bmLN1lSqaz বিস্তারিত পড়ুন লিংকে ক্লিক করে@bengalliberty @narendramodi #bengalliberty #narendramodi #petrolpricedrop #pricedrop #dieselpricedrop pic.twitter.com/EnfVGQ6Qta
— Bengal Liberty (@bengalliberty1) March 27, 2026
কেরিয়ারের নতুন ইনিংস (Raj-Subhasree at Annapurna Puja):
কাজের সূত্রে শুভশ্রী এখন বেছে বেছে কাজ করছেন। একদিকে যেমন সামলাচ্ছেন রাজের প্রোডাকশন হাউস, অন্যদিকে নিজের অভিনয়ের ধারও বজায় রেখেছেন। সামনেই তাঁর বেশ কিছু নতুন প্রজেক্টের কাজ শুরু হওয়ার কথা রয়েছে।
মা অন্নপূর্ণা মানেই অন্নদাত্রী। পর্দার চরিত্র হোক বা বাড়ির আদর্শ গিন্নি— শুভশ্রী যে সব রূপেই অনন্যা, তা আরও একবার প্রমাণ করলেন তিনি।
আরও পড়ুন:
Dev Ram Mandir Visit: ঘাটালের তৃণমূল সাংসদ দেবের মুখে আবারও ‘জয় শ্রী রাম’ স্লোগান, নতুন কোনো সমীকরণের ইঙ্গিত?
