Weather Alert
Weather Alert

West Bengal Weather Today: সপ্তাহের শুরুতেই ভিজবে বাংলা! কালবৈশাখীর দাপটে দক্ষিণবঙ্গে বৃষ্টির পূর্বাভাস, উত্তরে জারি ভারী বৃষ্টির সতর্কতা

Bengal Liberty Desk, ৩০ মার্চ, কলকাতা: মার্চের শেষলগ্নে রাজ্যের আবহাওয়ায় বড়সড় রদবদল। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আজ সোমবার দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সকাল থেকেই কলকাতা এবং সংলগ্ন এলাকায় আংশিক মেঘলা আকাশ থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আর্দ্রতাজনিত অস্বস্তি বাড়তে পারে। তবে বিকেলের পর আবহাওয়া বদলে গিয়ে স্বস্তির বৃষ্টির দেখা মিলতে পারে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা (West Bengal Weather Today 30 March)।

দক্ষিণবঙ্গের আবহাওয়া (West Bengal Weather Today 30 March)-

West Bengal Weather Today
West Bengal Weather Today

হাওয়া অফিস জানিয়েছে, আজ দক্ষিণবঙ্গের ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। বৃষ্টির সঙ্গে ৩০-৪০ কিমি বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া। আগামীকাল, মঙ্গলবার থেকে বৃষ্টির দাপট আরও বাড়ার সম্ভাবনা রয়েছে, তখন ঝড়ের গতিবেগ প্রতি ঘণ্টায় ৫০-৬০ কিমি পর্যন্ত পৌঁছাতে পারে। কলকাতায় আজ সর্বোচ্চ তাপমাত্রা ৩৩ ডিগ্রি এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৫ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে।

আরও পড়ুন (West Bengal Weather Today 30 March)-

West Bengal Weather Today: রবিতেও ঝড়-বৃষ্টি অব্যাহত, উত্তর–দক্ষিণবঙ্গে হলুদ সতর্কতা জারি! কেমন খাকবে আবহাওয়া? জেনে নিন…

Kolkata Weather Alert: রাতেই ঝড়-বৃষ্টিতে অচল কলকাতা! ৭০-৮০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস, ৬ জেলায় জারি লাল সতর্কতা!

উত্তরবঙ্গের আবহাওয়া (West Bengal Weather Today 30 March)-

দক্ষিণবঙ্গের তুলনায় উত্তরবঙ্গে বৃষ্টির প্রভাব বেশি থাকবে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার এবং আলিপুরদুয়ার জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা জারি করা হয়েছে। পাহাড়ি জেলাগুলোতে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পাশাপাশি ঝোড়ো হওয়ার দাপটও বজায় থাকবে। আগামীকাল থেকে এই জেলাগুলোর কিছু কিছু এলাকায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

Bengal liberty
Bengal liberty

Bengal Liberty is a platform dedicated to guerrilla, unfiltered, and independent journalism. Through YouTube, its official website, and various social media channels, Bengal Liberty seeks to present citizen journalism to the public with integrity and transparency. Editor: Bittu Roy Chowdhury