Weather Alert
Bengal Liberty Desk, ২৯ মার্চ, কলকাতা: রবিতেও ঝড়-বৃষ্টি অব্যহত রাজ্যে। হলুদ সতর্কতা জারি আজও বাংলার একাধিক জেলায়। আজ, রবিবার সারাদিন কমবেশি দুর্যোগের আশঙ্কা থাকছে উত্তর ও দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আজ বৃষ্টির দাপট কিছুটা কমতে পারে (West Bengal Weather Today 29 March)।
কলকাতার ও দক্ষিণবঙ্গের আবহাওয়া (West Bengal Weather Today 29 March)-
কলকাতায় আজ আকাশ প্রধানত আংশিক মেঘলা থাকবে। শহরের সর্বোচ্চ তাপমাত্রা ৩২° সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৪° সেলসিয়াসের আশেপাশে থাকতে পারে। দক্ষিণবঙ্গের দু-একটি জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টির সম্ভাবনা থাকলেও ভারী বৃষ্টির কোনও সতর্কতা নেই। তবে বাতাসে আপেক্ষিক আর্দ্রতা বেশি থাকায় ভ্যাপসা গরম ও অস্বস্তি বজায় থাকবে।
দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা বজায় থাকবে, সঙ্গে ৪০-৫০ কিমি বেগে দমকা হাওয়া বইতে পারে। আগামীকাল, সোমবার থেকে দক্ষিণবঙ্গের আকাশ পরিষ্কার হওয়ার সম্ভাবনা রয়েছে। ধীরে ধীরে তাপমাত্রা ২-৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে।
আরও পড়ুন (West Bengal Weather Today 29 March)-
Kolkata Weather Alert: রাতেই ঝড়-বৃষ্টিতে অচল কলকাতা! ৭০-৮০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস, ৬ জেলায় জারি লাল সতর্কতা!
Weather Update: রাজ্যজুড়ে বইবে দমকা হাওয়া, চলবে ব্যাপক ঝড়-বৃষ্টি আজ থেকে ! পূর্বাভাস দিচ্ছেন আবহাওয়া দফতর
উত্তরবঙ্গের আবহাওয়া (West Bengal Weather Today 29 March)-
দক্ষিণবঙ্গের তুলনায় উত্তরবঙ্গে দুর্যোগের ভ্রুকুটি বেশি। উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং ও জলপাইগুড়িতেও বজ্রবিদ্যুৎ-সহ মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনার কথা শুনিয়েছে আলিপুর হাওয়া অফিস। যেখানে ৩০-৪০ কিমি বেগে দমকা হাওয়া বইতে পারে। আগামী দুদিন উত্তরবঙ্গের অধিকাংশ জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি ও ঝড়ের পূর্বাভাস রয়েছে, যেখানে হাওয়ার গতিবেগ ঘণ্টায় ৫০-৬০ কিমি পর্যন্ত পৌঁছতে পারে।
