AIMIM candidates list
Bengal Liberty, ৩ এপ্রিল:
All India Majlis-e-Ittehadul Muslimeen (AIMIM) পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন ২০২৬-এর জন্য প্রথম দফায় মোট 12 জন প্রার্থীর তালিকা প্রকাশ করেছে দলের প্রধান আসাদুদ্দিন ওয়াইসি AIMIM candidates list।

প্রার্থী তালিকা (আসন অনুযায়ী)
AIMIM যে ১২টি আসনে প্রথম তালিকায় প্রার্থী দিয়েছে তা হলো—
ইমরান সোলাঙ্কি — রঘুনাথগঞ্জ
দানিশ আজিজ — আসানসোল উত্তর
মিসবাহ-উল-ইসলাম খান — কান্দি
রেজাউল করিম — সুজাপুর
মোহাম্মদ মোস্তাহিদ হক (অ্যাডভোকেট) — মোথাবাড়ি
হাজি আনসার শেখ — নলহাটি
তাসির শেখ — মোরারই
মোনায়েম সর্দার — বারাসত
মেহবুব আলম — করান্ডিঘি
আসাদুল শেখ — সুতি
শাবানা পারভিন — বসিরহাট
আসিক রাজ মণ্ডল — হাবরা
AIMIM পশ্চিমবঙ্গে হুমায়ুন কবীরের নেতৃত্বাধীন Aam Janata Unnayan Party (AJUP)-এর সঙ্গে জোট করে নির্বাচন লড়ছে। দুই দল মিলিয়ে প্রায় ১৯০টির মতো আসনে প্রার্থী দেওয়ার পরিকল্পনা রয়েছে। AIMIM–AJUP জোট মুসলিম অধ্যুষিত বিধানসভা এলাকাগুলিতে ভোটের ভাগে প্রভাব ফেলতে পারে বলে ধারণা করা হচ্ছে।

২৬- এর বিধানসভা নির্বাচন
পশ্চিমবঙ্গে আসন্ন বিধানসভা নির্বাচন দুই দফায় অনুষ্ঠিত হবে। প্রথম দফার ভোটগ্রহণ হবে ২৩ এপ্রিল এবং দ্বিতীয় দফার ভোটগ্রহণ হবে ২৯ এপ্রিল। সমস্ত দফার ভোট গণনা শেষে ফলাফল ঘোষণা করা হবে ৪ মে। নির্বাচনের প্রথম দফায় ভোটগ্রহণ হবে পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, বীরভূম, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, জলপাইগুড়ি, মালদা, মুর্শিদাবাদ, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, পশ্চিম বর্ধমান, দার্জিলিং, কোচবিহার, আলিপুরদুয়ার এবং কালিম্পং জেলায়। দ্বিতীয় দফায় ভোটগ্রহণ হবে পূর্ব বর্ধমান, নদিয়া, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, হুগলি এবং কলকাতা জেলায়।
আসন্ন নির্বাচনটি মূলত শাসক All India Trinamool Congress (TMC) এবং Bharatiya Janata Party (BJP)-এর মধ্যে সরাসরি লড়াই হিসেবে দেখা হচ্ছে। এই নির্বাচনকে কেন্দ্র করে ইতিমধ্যেই রাজ্যের রাজনৈতিক মহলে উত্তেজনা বাড়তে শুরু করেছে এবং বিভিন্ন রাজনৈতিক দল প্রচারে জোর দিয়েছে। বিশ্লেষকদের মতে, এবারকার নির্বাচন রাজ্যের রাজনৈতিক ভবিষ্যতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে।
