Berhampore Clash
Berhampore Clash

Berhampore Clash : বহরমপুরে প্রচারে বিক্ষোভ-ধাক্কাধাক্কি, মুখ্য নির্বাচন আধিকারিকের দ্বারস্থ অধীর রঞ্জন চৌধুরী

Bengal Liberty, ৪ এপ্রিল :

হামলার অভিযোগ তুলে এবার মুখ্য নির্বাচন আধিকারিকের দ্বারস্থ বহরমপুরের কংগ্রেস প্রার্থী অধীর রঞ্জন চৌধুরী (Berhampore Clash)। হামলার ঘটনায় পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়ালের কাছে অভিযোগ দায়ের করেছেন বহরমপুরের কংগ্রেস প্রার্থী। আজ, শনিবার সকালে কংগ্রেস প্রার্থী অধীর রঞ্জন চৌধুরীকে ঘিরে তৃণমূল কর্মীরা বিক্ষোভ দেখায় বলে অভিযোগ কংগ্রেস কর্মীদের। মুহূর্তে তীব্র স্লোগানযুদ্ধে উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। উভয় পক্ষে শুরু হয় ধাক্কাধাক্কি, তৈরি হয় কার্যত অচলাবস্থা (Berhampore Clash)। ক্রমবর্ধমান অশান্তি সামাল দিতে হস্তক্ষেপ করে পুলিশ। ঘটনার পর তৃণমূলকে খানিক খোঁচা দিয়েই কংগ্রেস প্রার্থী বলেন, ‘হাতি চালে বাজার, কুত্তা ভোকে হাজার। কুকুরা তো চেঁচাবেই। তৃণমূল যদি মনে করে রক্তারক্তি ছাড়া নির্বাচন হবে না, তাহলে রক্তারক্তি হবে।’

Berhampore Clash
Berhampore Clash

প্রচারে বাধা দেওয়ার অভিযোগ (Berhampore Clash)

শনিবার সকালে বহরমপুরের ১৯ নম্বর ওয়ার্ডে কর্মী-সমর্থকদের সঙ্গে নিয়ে প্রচারে বেরিয়েছিলেন কংগ্রেস প্রার্থী অধীর চৌধুরী। অভিযোগ, তিনি এলাকায় ঢুকতেই স্থানীয় তৃণমূল কাউন্সিলার ভীষ্মদেব কর্মকারের নেতৃত্বে একদল তৃণমূল কর্মী তাঁর পথ আটকে দেন। তাঁকে লক্ষ্য করে ওঠে ‘গো ব্যাক’ স্লোগান।এই ঘটনাকে কেন্দ্র করে খুব অল্প সময়ের মধ্যেই উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায়। কংগ্রেস ও তৃণমূল সমর্থকদের মধ্যে শুরু হয় বচসা, যা ক্রমে ধাক্কাধাক্কির রূপ নেয় এবং পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে।

 

Berhampore Clash
Berhampore Clash

অভিযোগ-পালটা অভিযোগ উভয় পক্ষের (Berhampore Clash)

ঘটনার পরই দুই পক্ষের মধ্যে শুরু হয়েছে তীব্র বাকযুদ্ধ। কংগ্রেস প্রার্থী অধীর চৌধুরী সরাসরি অভিযোগ তুলে বলেন, তৃণমূল পরিকল্পিতভাবে তাঁদের প্রচারে বাধা দিচ্ছে। তাঁর কথায়, এই ধরনের আচরণ নতুন নয়, তবে কর্মীদের উপর আক্রমণ হলে তার জবাবও দেওয়া হবে।


অন্যদিকে পাল্টা সুরে তৃণমূল কাউন্সিলার ভীষ্মদেব কর্মকার দাবি করেন, অধীর চৌধুরীর প্রভাব এখন কমে গিয়েছে। বাইরে থেকে লোক এনে এলাকায় অশান্তি তৈরির চেষ্টা করা হচ্ছে বলেও অভিযোগ তোলেন তিনি। তাঁর মতে, স্থানীয় মানুষই এই আচরণের প্রতিবাদে সরব হয়েছেন।

Berhampore Clash
Berhampore Clash

কমিশনের দ্বারস্থ অধীর (Berhampore Clash)

এই ঘটনা নতুন নয় বলেই দাবি কংগ্রেসের। শুক্রবার রাতেও আব্দুস সামাদ রোডে একটি নার্সিংহোম থেকে ফেরার পথে অধীর চৌধুরীকে লক্ষ্য করে ‘গো ব্যাক’ স্লোগান ওঠে বলে অভিযোগ। জেলা কংগ্রেস মুখপাত্র জয়ন্ত দাসের দাবি, রাজনৈতিকভাবে পিছিয়ে পড়ার আশঙ্কাতেই তৃণমূল এভাবে চাপ সৃষ্টি করছে। তৎক্ষণাৎ তাঁরা মুখ্য নির্বাচন আধিকারিকের স্মরণাপন্ন হন। অতঃপর কংগ্রেস প্রার্থী অধীর রঞ্জন চৌধুরী মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়ালের কাছে অভিযোগ দায়ের করেন।

আরও পড়ুন : 

Adhir Ranjan Chowdhury Berhampore Clash : বহরমপুরে অধীর চৌধুরীর প্রচারে বাধা দেওয়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে, তৃণমূল-কংগ্রেস সংঘর্ষে উত্তপ্ত পরিস্থিতি

Bengal liberty
Bengal liberty

Bengal Liberty is a platform dedicated to guerrilla, unfiltered, and independent journalism. Through YouTube, its official website, and various social media channels, Bengal Liberty seeks to present citizen journalism to the public with integrity and transparency. Editor: Bittu Roy Chowdhury