Mahaguru Mithun viral
Bengal liberty desk, kolkata :
ছোট বেলার স্মৃতি উস্কে এক আবেগঘন মুহূর্তের সাক্ষী থাকল উত্তর বঙ্গের মাল বাজার। গৌরাঙ্গ ওরফে ‘মিঠুন’ চক্রবর্তী খুঁজে পেলেন, তাঁর বাল্য কালের পড়শি দিদিকে (Mahaguru Mithun viral)। শহরে সহস্রের ভিড়ে, অযুতের মাঝখানে ছেলেবেলার দিদিকে জড়িয়ে ধরলেন পর্দার মহাগুরু। সিনেমার স্ক্রিন নয়, বরং বাস্তবের মাটিতে ঘটা এমন ঘটনা যেন সত্যিই স্মৃতি মেদুর।

ঘটনার প্রেক্ষাপট Mahaguru Mithun viral
উত্তর বঙ্গের মাল বাজারে এসে বাল্য কালের পড়শি দিদি র সঙ্গে আবেগঘন মুহূর্তে ধরা দিলেন মিঠুন চক্রবর্তী। এই পুনর্মিলনের মুহূর্তটি যেমন আবেগপ্রবণ, তেমনই স্মৃতিমেদুর। কলকাতার জোড়া বাগানের পাথুরিয়াঘাটা এলাকায় এক সময় বস বাস করতেন গৌরাঙ্গ চক্রবর্তী। সেই ছোট্ট বসতি এলাকা থেকে উঠে আসা গৌরাঙ্গই পরবর্তী কালে হয়ে ওঠেন বলিউড খ্যাত মিঠুন চক্রবর্তী। সেই সময়েই তাঁর পড়শি ছিলেন জ্যোৎস্না দাস।
এর পরে সময় এগিয়েছে স্রোতের মতো। জলপাইগুড়িতে দিদির বাড়ি চলে আসেন জ্যোৎস্না। বিয়ে হয় মালবাজার শহরের ক্ষুদ্র দশকর্মা ব্যবসায়ী কালীপদ পালের সঙ্গে। সেই থেকে তাঁর স্থায়ী ঠিকানা এই শহরের নেতাজি কলোনি। আর গৌরাঙ্গ হয়ে ওঠেন মিঠুন। জ্যোৎস্না যখন সংসার ঠেলতে ব্যস্ত, তখন তাঁর সে দিনের কালো রোগা ভাইটি ভেঙে ফেলেন বলিউডের সুদর্শন নায়কের ইমেজ। আর সামনাসামনি দেখা হয়নি, শুধু সিনেমার পোস্টার, টেলিভিশন আর সিনেমা হলে মিঠুন একটা মরীচিকার মতো আজীবন ঘুরে বেড়িয়েছেন জ্যোৎস্নার জগতে।
ছোটবেলার ভাইয়ের সাথে দেখা করার আবদার পড়শি দিদির :
মাল বাজারে ভোটের প্রচারে মিঠুন আসবেন শুনেই ছেলেদের কাছে সাক্ষ্যৎ এর আবদার জুড়ে দেন তাঁর ( মিঠুন ) পড়শি দিদি জ্যোৎস্না। তাই রোড শো এর ভিড়ে মহা গুরকে দেখা কার্যত অসম্ভব জেনেই, শুক্রবার টুরিস্ট লজে ডাকা হয় বৃদ্ধাকে। বহু অপেক্ষার পর অবশেষে সাক্ষ্যৎ করলেন মহা গুরুর সঙ্গে।
এই প্রসঙ্গে তিনি বলেন, ‘ গৌরাঙ্গ আমার থেকে বেশ কিছুটা ছোটই ছিল। আমি থাকতাম মামাবাড়িতে। আমার মামাতো ভাই বাবলু আইচ। ও ছিল গৌরাঙ্গর বন্ধু। আমাদের বাড়িতে নিয়মিত আসত।’ সেই সময়ে কত আড্ডা, ভাল-লাগার মুহূর্ত।
তিনি আরও বলেন, ‘সরস্বতী পূজোয় আমরা খুব আনন্দ করতাম। এই পুজোর সময়ে আমাদের সবচেয়ে বড় আকর্ষণ ছিল গৌরাঙ্গর নাচ। উফ, রোগা ছেলেটা কী দারুণ নাচতো।’
পড়শি দিদি কে পেয়ে আবেগ ঘন মুহূর্তে মিঠুন :
মাঝে কেটে গিয়েছে ৬ দশক। এতো বছর পরে পড়শি দিদি র সঙ্গে দেখা হয়ে আবেগ ঘন হয়ে পড়েন গৌরাঙ্গ ওরফে মিঠুন। তিনি বলেন, ‘কত দিন পরে তোমাকে দেখলাম। এই ভাবেই চওড়া কালো চশমার আড়ালে থেকে যায় রাজনীতিক মিঠুনের আবেগ ও ভালোবাসা।
