Abhisekh meeting
Bengal Liberty Desk, Kolkata:
ভোটের আর বাকি ৯ দিন বাকি। তার আগে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে নতুন করে রাজনৈতিক চাপানউতোর শুরু হয়েছে Abhisekh meeting। দলীয় সূত্রে জানা গেছে, আসন্ন নির্বাচনের প্রস্তুতি ও সংগঠনের বিভিন্ন বিষয় নিয়ে দলের নেতাকর্মীদের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করতে চলেছেন তিনি। তবে এই সিদ্ধান্তকে ঘিরেই কটাক্ষ শুরু করেছে বিজেপি।

আজ ভার্চুয়াল বৈঠকে বসবেন অভিষেক Abhisekh virtual meeting
দলের প্রার্থীদের ‘লাস্ট মিনিটস সাজেশন’ দিতে আজ, মঙ্গলবার রাতে ভার্চুয়াল বৈঠকের ডাক দিয়েছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। দলীয় সূত্রের খবর, এদিন রাত ৮টা নাগাদ দলের সমস্ত প্রার্থী, বর্ষীয়ান নেতৃত্ব ও সাংসদদের নিয়ে ভার্চুয়াল বৈঠকে বসবেন তিনি। প্রথম দফায় ১৫২ টি বিধানসভা কেন্দ্রের প্রার্থীদের শেষ মুহূর্তের নির্বাচনী স্ট্র্যাটেজি সাজিয়ে দিতে পারেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।
হারের ভয় পেয়েছে তৃণমূল! দাবি বিজেপির
বিজেপির দাবি, মাঠে নেমে মানুষের মুখোমুখি হওয়ার সাহস হারিয়েছে তৃণমূল। তাই সরাসরি সভা না করে ভার্চুয়াল বৈঠকের পথে হাঁটছেন অভিষেক। বিজেপি নেতাদের বক্তব্য, রাজ্যের বিভিন্ন এলাকায় বিরোধিতার মুখে পড়ার আশঙ্কাতেই এই পন্থা নেওয়া হয়েছে। তাদের অভিযোগ, “তৃণমূল বুঝে গিয়েছে জনসমর্থন কমছে, তাই এখন ভার্চুয়াল রাজনীতির আশ্রয় নিচ্ছে।” বিজেপির আরও অভিযোগ, ৪ তারিখে হারের ভয় থেকে এই বৈঠক।
অন্যদিকে, তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এই অভিযোগ উড়িয়ে দেওয়া হয়েছে। দলের নেতাদের বক্তব্য, সংগঠনের কাজ দ্রুত ও বিস্তৃতভাবে এগিয়ে নিয়ে যাওয়ার জন্যই ভার্চুয়াল বৈঠকের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এতে একসঙ্গে অনেক জেলা ও ব্লকের নেতাদের সঙ্গে যোগাযোগ রাখা সহজ হয় বলেও দাবি তাদের।
রাজনৈতিক মহলের মতে, নির্বাচন ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে রাজ্যে শাসক ও বিরোধী শিবিরের মধ্যে এই ধরনের বাকযুদ্ধ আরও তীব্র হতে পারে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ভার্চুয়াল বৈঠককে ঘিরে যে বিতর্ক শুরু হয়েছে, তা আগামী দিনে রাজ্যের রাজনীতিতে আরও নতুন মাত্রা যোগ করতে পারে।
