phase 2 polling
Bengal Liberty, ২৯ এপ্রিল:
কড়া নিরাপত্তার ঘেরাটোপে রাজ্যে শুরু হয়েছে দ্বিতীয় দফার ভোটগ্রহণ। সাত জেলার মোট ১৪২টি বিধানসভা আসনে আজ সকাল থেকেই ভোটারদের লম্বা লাইন চোখে পড়ছে phase 2 polling। নির্বাচন কমিশন সূত্রে পাওয়া প্রাথমিক তথ্য অনুযায়ী, সকাল ৯টা পর্যন্ত অর্থাৎ ভোটের প্রথম দু’ঘণ্টায় সামগ্রিকভাবে ভোট পড়েছে ১৮.৩৯ শতাংশ।

প্রথম দফার তুলনায় সামান্য পিছিয়ে দ্বিতীয় দফা phase 2 polling
পরিসংখ্যান বলছে, প্রথম দফার তুলনায় দ্বিতীয় দফায় ভোটের গতি কিছুটা ধীর। গত দফায় প্রথম দু’ঘণ্টায় ভোট পড়েছিল ১৮.৭৬ শতাংশ। অর্থাৎ, এবারের হার গত দফার তুলনায় সামান্য কম। কমিশনের দেওয়া তথ্য অনুযায়ী, এখনও পর্যন্ত জেলাভিত্তিক ভোটদানের হারে শীর্ষে রয়েছে পূর্ব বর্ধমান। সেখানে প্রথম দু’ঘণ্টায় ২০.৮৬ শতাংশ মানুষ তাঁদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। এর পরেই রয়েছে হুগলি জেলা, যেখানে ভোট পড়েছে ২০.১৬ শতাংশ।
এক নজরে সাত জেলার সকাল ৯টা পর্যন্ত ভোটের হার
পূর্ব বর্ধমান: ২০.৮৬%
হুগলি: ২০.১৬%
নদিয়া: ১৮.৫%
উত্তর ২৪ পরগনা: ১৭.৮১%
হাওড়া: ১৭.৭৬%
উত্তর কলকাতা: ১৭.২৮%
দক্ষিণ ২৪ পরগনা: ১৭.২৫%
দক্ষিণ কলকাতা: ১৬.৮১%
প্রথম দফায় সকাল ৯টা পর্যন্ত পশ্চিম মেদিনীপুর জেলা এগিয়ে থাকলেও (২০.৫১%), এবার সেই জায়গা দখল করেছে পূর্ব বর্ধমান। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে এই হার আরও বাড়বে বলেই আশা করছে কমিশন।
