election violance
Bengal Liberty, ১৯ এপ্রিল:
দ্বিতীয় দফার ভোটের সকালে ফের উত্তপ্ত দক্ষিণ চব্বিশ পরগণা জেলার ভাঙর। ভাঙড়ের সাঁইহাটি এলাকায় একটি বুথের সামনে ISF প্রার্থী ও বিদায়ী বিধায়ক নওশাদ সিদ্দিকীকে ঘিরে বিক্ষোভ ও বচসার ঘটনা সামনে এল। অভিযোগ, বুথ পরিদর্শনে গেলে তৃণমূল কর্মীরা তাঁকে ঘিরে ‘জয় বাংলা’ স্লোগান দিতে থাকেন।

ISF প্রার্থীকে ঘিরে জয় বাংলা স্লোগান দেওয়ার অভিযোগ election violance
স্থানীয় সূত্রে জানা যায়, নওশাদ সিদ্দিকীকে দেখে তৃণমূল কর্মীরা বলেন, “আপনাকে তো এলাকায় দেখা যায় না। এলাকার জন্য কোনও কাজ করেননি।” এর জবাবে নওশাদ সিদ্দিকী তৃণমূল কর্মীদের কটাক্ষ করে বলেন, “তৃণমূলের দালাল। আমি এলাকায় ৩০ লক্ষ টাকার উন্নয়নের কাজ করেছি।” এই ঘটনাকে কেন্দ্র করে কিছু সময়ের জন্য এলাকায় উত্তেজনা ছড়ায়। যদিও তৃণমূলের পক্ষ থেকে নওশাদকে ঘিরে বিক্ষোভ বা ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার অভিযোগ অস্বীকার করা হয়েছে।
ঘটনাটি নিয়ে ভাঙড় এলাকায় রাজনৈতিক তরজা আরও তীব্র হয়েছে বলে মনে করা হচ্ছে।
