Shafiuzzaman Sheikh
Shafiuzzaman Sheikh

Shafiuzzaman Sheikh : পাশা বদলাতেই গ্রেফতার তৃণমূল সাংসদের ভাগ্নে, ভোটের দিন অশান্তিতে উস্কানি দেওয়ার অভিযোগে গ্রেফতার তৃণমূলের ব্লক সভাপতি

Bengal Liberty, ৫ মে :

ভোটের আগে অশান্তির অভিযোগ, আর ফল প্রকাশের পরই তৃণমূলের ব্লক সভাপতি সফিউজ্জামান শেখ ওরফে হাবিবকে (Shafiuzzaman Sheikh) গ্রেফতার করল পুলিশ। অভিযোগ, গত ২৩ এপ্রিল ভোটের দিন নওদায় অশান্তি ছড়ানোর ক্ষেত্রে তাঁর ভূমিকা ছিল। তিনি সম্পর্কে মুর্শিদাবাদের তৃণমূল সাংসদ আবু তাহের খানের ভাগ্নে। ভোটগণনার দিন রাতেই তাঁর বাড়িতে যায় পুলিশ, প্রথমে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়। পরে বয়ানে অসঙ্গতি ধরা পড়ায় তাঁকে গ্রেফতার করা হয় বলে জানা গেছে। আজ, মঙ্গলবার তাকে আদালতে তোলা হবে। অন্যদিকে, এই গ্রেফতারিকে একেবারেই রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেছে তৃণমূল শিবির। মুর্শিদাবাদের সাংসদ তথা অভিযুক্তের মামা আবু তাহের খানও একে নির্বাচন কমিশনের “রাজনৈতিক প্রতিহিংসা” বলেই  উল্লেখ করেছেন (Shafiuzzaman Sheikh)।

Shafiuzzaman Sheikh
Shafiuzzaman Sheikh

ভোটের দিন অশান্তিতে উস্কানি দেওয়ার অভিযোগ (Shafiuzzaman Sheikh)

গত ২৩ এপ্রিল প্রথম দফার ভোটে নওদায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। আমজনতা উন্নয়ন পার্টির নেতা তথা জয়ী প্রার্থী হুমায়ুন কবীরের সমর্থকদের সঙ্গে তৃণমূল কর্মীদের বচসা থেকে পরিস্থিতি তীব্র আকার নেয়। অভিযোগ ওঠে, সেই সময় অশান্তিতে উস্কানি দেওয়ার ভূমিকা ছিল তৃণমূলের ব্লক সভাপতি সফিউজ্জামান শেখের। এরপর সোমবার ভোটগণনার দিনই ঘটনাপ্রবাহ নতুন মোড় নেয়। গভীর রাতে নওদা থানার পুলিশ তাঁর বাড়িতে গিয়ে প্রথমে তাঁকে আটক করে। পরে দীর্ঘ জিজ্ঞাসাবাদের সময় তাঁর বক্তব্যে অসঙ্গতি ধরা পড়ায় শেষ পর্যন্ত তাঁকে গ্রেফতার করা হয় বলে পুলিশ সূত্রে জানা গেছে।

Shafiuzzaman Sheikh
Shafiuzzaman Sheikh

পুলিশের দাবি “ভোটে বিঘ্নের ছক” (Shafiuzzaman Sheikh)

পুলিশ সূত্রে জানা গেছে, গত কয়েকদিন ধরেই নওদার বিভিন্ন এলাকায় অশান্তির খবর মিলছিল। প্রাথমিক তদন্তে উঠে এসেছে, নির্বাচনী প্রক্রিয়ায় বিঘ্ন ঘটানো এবং সাধারণ মানুষের মধ্যে ভয়ের পরিবেশ তৈরি করার পিছনে হাবিবের সক্রিয় ভূমিকা থাকতে পারে। সেই সূত্র ধরেই সোমবার গভীর রাতে পুলিশ তাঁর বাড়িতে পৌঁছায় এবং দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদ করে। জিজ্ঞাসাবাদের পর নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে তাঁকে গ্রেফতার করা হয়। এই প্রসঙ্গে বেলডাঙার মহকুমা পুলিশ আধিকারিক জানান, “ভোটের দিন গুন্ডাগিরি, অশান্তি ছড়ানো এবং ভয়ের পরিবেশ তৈরির মতো একাধিক অভিযোগ রয়েছে ধৃতের বিরুদ্ধে। মূলত ভোটের দিনের অশান্তির ঘটনাতেই তাঁকে গ্রেফতার করা হয়েছে।” পাশাপশি তিনি আরও জানান আজ, মঙ্গলবার তাঁকে আদালতে তোলা হবে।

আরও পড়ুন :

Humayun Kabir : কেন্দ্রীয় বাহিনীর ঘেরাটোপে ‘উদ্ধার’ হুমায়ুন! নওদায় কনভয় আটকে বাঁশ-লাঠির তাণ্ডব, কাঠগড়ায় ঘাসফুল শিবির

Bengal liberty
Bengal liberty

Bengal Liberty is a platform dedicated to guerrilla, unfiltered, and independent journalism. Through YouTube, its official website, and various social media channels, Bengal Liberty seeks to present citizen journalism to the public with integrity and transparency. Editor: Bittu Roy Chowdhury