TMC after election defeat
Bengal liberty desk, Kolkata: কাল অর্থাৎ শনিবারই পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেছেন শুভেন্দু অধিকারী। অন্য দিকে, ঠিক একই সময়েই কালীঘাটের বাড়িতে রবীন্দ্র জয়ন্তী উৎসব পালন করতে দেখা গেল প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। বিধানসভা নির্বাচন হারের পরই এটাই তৃণমূল নেত্রীর প্রথম আনুষ্ঠানিক কর্মসূচি।
Riju Dutta: সরকার বদলাতেই সাফাই গাওয়া শুরু তৃণমূল নেতার@SuvenduWB @BJP4Bengal @bengalliberty1 @MamataOfficial @AITCofficial @DrRijuDutta_TMC @abhishekaitc #westbengal #westbengalnews #rijudutta #suvenduadhikari #bjpwestbengal #mamatabanerjee #tmcwestbengal #abhishekbanerjee pic.twitter.com/pA4EmDtwxv
— Bengal Liberty (@bengalliberty1) May 10, 2026
কালীঘাটের বাড়িতে ‘ রবীন্দ্র জয়ন্তী ‘ পালন মমতার (TMC after election defeat)
ছাব্বিশের নির্বাচনী হারের ধাক্কা কাটিয়ে সম্প্রতি সংবাদ মাধ্যমের মুখো মুখি হলেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রবিবার নিজ বাসভবনেপালন করলেন রবীন্দ্র জয়ন্তী উৎসব। জানা গিয়েছে, এই উৎসবে সামিল ছিলেন দলের নেতৃত্বস্থানীয় থেকে শুরু করে সদ্যপ্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেন এবং রাজ্যসভার সাংসদ বাবুল সুপ্রিয় সকলেই।

রবীন্দ্র জয়ন্তী কর্মসূচীতে কি বার্তা দিলেন এ রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী? (TMC after election defeat)
রবিবার রবীন্দ্র জয়ন্তী উৎসব পালনের কর্মসূচীতে বঙ্গে বিজেপিকে রুখতে বাম, অতিবাম সহ সব রাজনৈতিক দল, ছাত্র, যুব সংগঠনের কাছে সাহায্যের আর্জি জানান প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এমন কি তিনি এ ও জানান যে, বিকেল ৪টে থেকে সন্ধে ৬টা পর্যন্ত তিনি অফিসে থাকবেন। কেউ যদি এবিষয়ে তাঁর সঙ্গে আলোচনা করতে চান তাহলে আসতে পারেন। দীর্ঘ দিনের সেই চেনা মেজাজের ছন্দ থেকে কার্যত ‘ নরম সুর’ এ নিজের বক্তব্য রাখলেন তৃণমূল নেত্রী যা দেখে কার্যত হতবাক রাজনৈতিক মহল।
