CM on North Bengal visit
CM on North Bengal visit

CM on North Bengal visit : মুখ্যমন্ত্রী হওয়ার পর শুভেন্দুর প্রথম উত্তরবঙ্গ সফর, উন্নয়ন ও আইনশৃঙ্খলায় জোর দিতে তৎপর নতুন সরকার

Bengal Liberty, ১৬ মে :

রাজ্যে বিজেপি সরকার গঠনের পর প্রথম দিন থেকেই প্রশাসনিক স্তরে সক্রিয় হয়ে রাজ্যের প্রথম বিজেপি সরকারের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (CM on North Bengal visit)। আজ, শনিবার ডায়মন্ড হারবারে তাঁর প্রথম জেলা সফরে প্রশাসনিক বৈঠক ইতিমধ্যেই সেরেছেন মুখ্যমন্ত্রী। এবার তাঁর নজর উত্তরবঙ্গ ও রাঢ়বঙ্গের দিকে। সূত্রের খবর, আগামী ২০ মে উত্তরবঙ্গ সফরে গিয়ে প্রশাসনিক বৈঠক করবেন মুখ্যমন্ত্রী। এরপর ২১ মে দুর্গাপুরে রাঢ়বঙ্গ সংক্রান্ত বৈঠকে যোগ দেওয়ার কথা রয়েছে তাঁর। নতুন সরকার গঠনের পর জেলার প্রশাসনকে সরাসরি সক্রিয় করতে, উন্নয়নমূলক প্রকল্পের অগ্রগতি খতিয়ে দেখতে এবং আইনশৃঙ্খলা সঠিক করতে ধারাবাহিক প্রশাসনিক বৈঠকের পথে হাঁটছেন শুভেন্দু অধিকারী। উত্তরবঙ্গ বিজেপির শক্তিশালী সংগঠন এবং ছাব্বিশের বিধানসভা নির্বাচনে ভালো ফলের কারণে এই সফরকে যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে (CM on North Bengal visit)।

CM on North Bengal visit
CM on North Bengal visit

উত্তরবঙ্গ সফরে যেতে চলেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু (CM on North Bengal visit)

আগামী বুধবার, ২০ মে মুখ্যমন্ত্রী উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন। সেখানে উত্তরবঙ্গের আট জেলার উন্নয়ন, প্রশাসনিক পরিকাঠামো, পর্যটন, যোগাযোগ ব্যবস্থা এবং সীমান্তবর্তী এলাকার নিরাপত্তা সংক্রান্ত একাধিক বিষয়ে আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে। বৃহস্পতিবার দুর্গাপুরে রাঢ়বঙ্গের প্রশাসনিক বৈঠকেও সংশ্লিষ্ট জেলার আধিকারিকদের সঙ্গে উন্নয়নমূলক প্রকল্প এবং প্রশাসনিক কাজের অগ্রগতি নিয়ে পর্যালোচনা করবেন তিনি।

উল্লেখযোগ্যভাবে, সাম্প্রতিক বিধানসভা নির্বাচনে উত্তরবঙ্গের ৮ জেলার ৫৪টি বিধানসভা কেন্দ্রের অধিকাংশই বিজেপির দখলে এসেছে। এর আগে ২০১৯ সালের লোকসভা নির্বাচনে উত্তরবঙ্গের ৮টি আসনের মধ্যে ৭টিতেই জয় পেয়েছিল বিজেপি। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, সেই সংগঠনগত শক্তিকেই আরও মজবুত করতে মুখ্যমন্ত্রী নির্বাচিত হওয়ার পর বেশি দেরি না করেই উত্তরবঙ্গে উন্নয়ন ও আইনশৃঙ্খলায় জোর দিতে তৎপর নতুন সরকার।

আরও পড়ুন : (CM on North Bengal visit)

Diamond Harbour : অভিষেকের গড়ে শুভেন্দুর প্রথম জেলা সফর, ১ ঘণ্টার বেশি সময় ধরে চলে রুদ্ধদ্বার প্রশাসনিক বৈঠক

Bengal liberty
Bengal liberty

Bengal Liberty is a platform dedicated to guerrilla, unfiltered, and independent journalism. Through YouTube, its official website, and various social media channels, Bengal Liberty seeks to present citizen journalism to the public with integrity and transparency. Editor: Bittu Roy Chowdhury