Free Bus Ride for Women 2026
Bengal Liberty: রাজ্যের মহিলাদের জন্য বড় স্বস্তির খবর। রাজ্য সরকারের ঘোষণামতো ১ জুন থেকে সরকারি বাসে মহিলাদের জন্য সম্পূর্ণ বিনামূল্যে যাত্রা পরিষেবা চালু হল। ক্ষমতায় আসার পর মহিলাদের আর্থিক সুরাহা ও গণপরিবহণ ব্যবহারে উৎসাহ বাড়ানোর লক্ষ্যে যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, তা আজ থেকে বাস্তবায়িত হল।

প্রথম দিনেই বাসে বাড়ল মহিলা যাত্রীর ভিড় (Free Bus Ride for Women 2026)
রবিবার সকাল থেকেই রাজ্যের বিভিন্ন প্রান্তে এই পরিষেবা সবুজ সংকেতে শুরু হয়েছে (Free Bus Ride for Women 2026)। উত্তরবঙ্গের দার্জিলিং থেকে শুরু করে দক্ষিণবঙ্গের কলকাতা ও যাদবপুর সব জায়গাতেই মহিলা যাত্রীদের মধ্যে দেখা গিয়েছে উৎসাহ। স্কুলপড়ুয়া, কলেজ ছাত্রী, কর্মজীবী মহিলা থেকে শুরু করে গৃহবধূ, অনেকেই নিজেদের গন্তব্যে পৌঁছাতে বেছে নিয়েছেন সরকারি বাস। ভাড়া না লাগায় প্রতিদিনের যাতায়াত খরচ কিছুটা হলেও কমবে বলে মনে করছেন তাঁরা।

বাসকর্মীরাও জানিয়েছেন, প্রথম দিন থেকেই মহিলা যাত্রীদের সংখ্যা বেড়েছে (Free Bus Ride for Women 2026)। অনেকেই এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেছেন, এতে পরিবারের মাসিক ব্যয়ে সাশ্রয় হবে। এর আগে দিল্লিতেও মহিলাদের জন্য বিনামূল্যে বাসযাত্রার ব্যবস্থা চালু করা হয়েছিল। সেই মডেলের সাফল্যের পর বাংলাতেও একই ধরনের উদ্যোগ নেওয়া হলো। রাজ্য সরকারের আশা, এই সিদ্ধান্ত মহিলাদের চলাচল আরও সহজ ও স্বচ্ছন্দ করে তুলবে।

