Lok Bhaban Oath Ceremony
Bengal Liberty, ১ জুন :
পশ্চিমবঙ্গের রাজনৈতিক ইতিহাসে নতুন অধ্যায় রচনার পর এবার প্রশাসনিক কাঠামোকে পূর্ণতা দেওয়ার পথে বড় পদক্ষেপ নিতে চলেছে রাজ্যের প্রথম বিজেপি সরকার (Lok Bhaban Oath Ceremony)। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বাধীন সরকারের মন্ত্রিসভার প্রথম বৃহৎ সম্প্রসারণ অনুষ্ঠিত হচ্ছে আজ, সোমবার। মাত্র তিন সপ্তাহ আগে শপথ নেওয়া সরকারের প্রশাসনিক পরিধি বাড়িয়ে রাজ্যের বিভিন্ন দফতরে দ্রুত কাজের গতি আনতেই একসঙ্গে ৩৫ জন নতুন মন্ত্রীকে শপথবাক্য পাঠ করাবেন রাজ্যপাল আরএন রবি। এর ফলে রাজ্যের মন্ত্রিসভার সদস্য সংখ্যা বেড়ে দাঁড়াবে ৪১। বলাই বাহুল্য, এই সম্প্রসারণ শুধু মন্ত্রিসভার সংখ্যা বৃদ্ধি নয়, বরং বিজেপি সরকারের আগামী পাঁচ বছরের প্রশাসনিক রোডম্যাপেরও গুরুত্বপূর্ণ ইঙ্গিত। কার হাতে যাবে স্বরাষ্ট্র, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, শিল্প কিংবা পঞ্চায়েতের মতো গুরুত্বপূর্ণ দফতর, তা নিয়ে ইতিমধ্যেই শুরু হয়েছে জোর জল্পনা। শপথগ্রহণের পর নবান্নে মুখ্যমন্ত্রী জরুরি বৈঠক করবেন। সেখানেই নতুন মন্ত্রীদের দায়িত্ব বণ্টনের সম্ভাবনা রয়েছে বলে প্রশাসনিক সূত্রে খবর (Lok Bhaban Oath Ceremony)।

উপস্থিত বিজেপির শীর্ষ নেতৃত্ব (Lok Bhaban Oath Ceremony)
সোমবার সকাল থেকেই কলকাতার লোকভবন চত্বরে ছিল ব্যস্ততার ছবি। শপথগ্রহণ অনুষ্ঠানে যোগ দিতে একে একে পৌঁছে যান সম্ভাব্য মন্ত্রী, বিধায়ক এবং বিজেপির শীর্ষ নেতারা। রবিবারই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ঘোষণা করেছিলেন, তাঁর মন্ত্রিসভায় নতুন করে ৩৫ জন সদস্য অন্তর্ভুক্ত হবেন। রাজ্যপাল আরএন রবি বেলা ১১টা থেকে শুরু হওয়া অনুষ্ঠানে নতুন মন্ত্রীদের শপথবাক্য পাঠ করাবেন। অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে মুখ্যসচিব, রাজ্য বিজেপি সভাপতি শমীক ভট্টাচার্য-সহ দলের একাধিক শীর্ষ নেতাকে।

কোন কোন বিধায়ক উপস্থিত হয়েছেন? (Lok Bhaban Oath Ceremony)
সকালে লোকভবনে পৌঁছে যান শঙ্কর ঘোষ, তাপস রায়, পূর্ণিমা চক্রবর্তী, মালতি রাভা রায়, শারদ্বত মুখোপাধ্যায়, অশোক দিন্ডা, অর্জুন সিংহ, গৌরীশঙ্কর ঘোষ এবং জগন্নাথ চট্টোপাধ্যায়-সহ একাধিক বিধায়ক ও নেতা। অনেকেই ধুতি-পাঞ্জাবি পরে ঐতিহ্যবাহী বাঙালি পোশাকে অনুষ্ঠানে উপস্থিত হন। শুরু হয়েছে কারা মন্ত্রী হিসেবে শপথ নেবেন এবং কে কোন দফতরের দায়িত্ব পাচ্ছেন। এদিকে লোকভবনে পৌঁছেছেন বালুরঘাটের সাংসদ তথা কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদারও। উপস্থিত রয়েছেন শমীক ভট্টাচার্য। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ও রাজ্যপাল আরএন রবির উপস্থিতিতে শুরু হয়েছে শপথ গ্রহণ অনুষ্ঠান।

৪১ সদস্যের মন্ত্রিসভা, শপথের পরই নবান্নে জরুরি বৈঠক (Lok Bhaban Oath Ceremony)
উল্লেখ্য, গত ৯ মে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছিলেন শুভেন্দু অধিকারী। তাঁর সঙ্গে প্রথম দফায় শপথ নিয়েছিলেন অগ্নিমিত্রা পাল, দিলীপ ঘোষ, নিশীথ প্রামাণিক, অশোক কীর্তনিয়া এবং ক্ষুদিরাম টুডু। তাঁদের মধ্যে ইতিমধ্যেই বিভিন্ন গুরুত্বপূর্ণ দফতরের দায়িত্ব বণ্টন করা হয়েছে। সোমবারের সম্প্রসারণের পর রাজ্যের বিজেপি সরকারের মন্ত্রিসভার মোট সদস্য সংখ্যা দাঁড়াবে ৪১। শপথগ্রহণ অনুষ্ঠান শেষ হওয়ার পর নবনিযুক্ত মন্ত্রীরা সরাসরি নবান্নে যাবেন। সেখানে মুখ্যমন্ত্রীর নেতৃত্বে একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সেই বৈঠকেই নতুন মন্ত্রীদের মধ্যে দফতর বণ্টনের ঘোষণা হতে পারে বলে প্রশাসনিক মহলে জোর জল্পনা।

