cut money
Bengal Liberty:
কাটমানি নিয়ে খাটের তলায় খাটিয়াকুমার। হিড়হিড় করে টেনে বার করল পুলিশ। কিসের ভয়? পকেটভর্তি লক্ষ লক্ষ কাটমানির টাকা। আবাস যোজনার কাটমানি নিয়ে গ্রামবাসীদের তীব্র বিক্ষোভের মুখে সিভিক ভলেন্টিয়ার শাহিদুল মিয়া। খাটের তলায় গিয়ে গা ঢাকা দিয়েছিল। ঘটনাস্থলে পৌঁছয় মাথাভাঙা থানার পুলিশ। অবশেষে ঘরের খাটের তলা থেকে টেনে বের করে পুলিশ আধিকারিক।
#Watch: #TMC leader from Coochbehar, Shahidul Mia seen hiding under a bed in Mathabhanga who was accused of demanding ‘cut money’ in connection with a government housing scheme. pic.twitter.com/vT5dRWNbYA
— Pooja Mehta (@pooja_news) June 4, 2026
রোষের মুখে তৃণমূল নেতা
ঘটনাটি ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে মাথাভাঙা-১ ব্লকের জোরপাটকি গ্রাম পঞ্চায়েত এলাকায়। স্থানীয় বাসিন্দাদের থেকে আবাস যোজনা পাইয়ে দেওয়ার নাম করে মোটা অঙ্কের টাকা আত্মসাৎ করে। ঘরপিছু ৫ হাজার থেকে শুরু করে ২০ হাজার টাকা পর্যন্ত কাটমানি আদায় করেছিল। পালাবদল হতেই দীর্ঘদিন ধরে পলাতক ছিল শাহিদুল। কাটমানি নিয়ে এতদিন ধরে জমে থাকা ক্ষোভ উগরে দিতে শুরু করে এলাকাবাসি। ক্ষুব্ধ গ্রামবাসীরা একজোট হয়ে ওই নেতার বাড়ির সামনে বিক্ষোভ দেখাতে শুরু করেন। উত্তেজিত জনতার রোষের হাত থেকে বাঁচতে নিজের ঘরের খাটের নীচে গিয়ে লুকিয়ে পড়েন তৃণমূলের সিভিক ভলেন্টিয়ার।

পুলিশ ঘটনাস্থলে পৌঁছালেও প্রথমেই সন্ধান মেলেনি শাহিদুলের। দীর্ঘক্ষণ তল্লাশি চালানোর পর অবশেষে ঘরের খাটের তলা উদ্ধার করে গ্রেফতার করা হয়। অভিযুক্ত ওই ভলেন্টিয়ারকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। ঘটনার তদন্ত চলছে। অতীতে ছবিটি ছিল ভিন্ন। শাসকদলের ভয়ে পুলিশকে মুখ বন্ধ রাখতে হয়েছিল কিংবা টেবিলের তলায় লুকিয়ে আশ্রয় নিতে হয়েছিল। রাজ্যে সরকার বদল হতেই, শাসকদলের ক্যাডাররা পুলিশের ভয়ে এবং জনরোষ থেকে বাঁচতে খাটের তলায় গিয়ে ঢুকলেন।

